চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্তা’র গানে ‘সেরা গীতিকার’ সোহানী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

গেল বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় হাসিবুর রেজা কল্লোলের পরিচালনায় আলোচিত ছবি ‘সত্তা’। যে ছবির মাধ্যমে ঢাকাই সিনেমায় গৎবাধা চরিত্রের খোলস ছেড়ে বেরিয়ে এসেছিলেন তারকা অভিনেতা শাকিব খান। আর এই ছবির তুমুল জনপ্রিয়তা পাওয়া একটি গানের জন্য দুবাইয়ে ‘সেরা গীতিকার’-এর পুরস্কার পেলেন সোহানী হোসেন।

গেল বছরের শুরুর দিকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবি ‘সত্তা’। ছবি মুক্তির আগেই দর্শক শ্রোতা মহলে তুমুল জনপ্রিয়তা অর্জন করে ছবির গানগুলো। বিশেষ করে ছবিতে ব্যবহৃত গুরু খ্যাত রকস্টার জেমসের গাওয়া ‘তোর প্রেমেতে অন্ধ হলাম’ গানটি সবার মুখে মুখে ছড়িয়ে যায়। ইউটিউবেও গানটির কোটি ভিউয়ার্স ছাড়িয়ে গেছে বহু আগে। আর এই গানের জন্য দুবাইয়ে অনুষ্ঠিত ‘গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড ২০১৮’-তে শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার অর্জন করেছেন সোহানী হোসেন।

দুবাই থেকে এমন তথ্যই জানালেন ‘সত্তা’র নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, সত্তার সবচেয়ে হিট গান জেমসের গাওয়া ‘তোর প্রেমেতে অন্ধ হলাম’-এর জন্য দুবাইয়ে আয়োজিত ‘গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড’-এর সেরা গীতিকারের পুরস্কার গ্রহণ করেছেন সোহানী হোসেন। এটা আমাদের সত্তা টিমের জন্য আনন্দের খবর।

Banglabid

‘দুই বাংলার সুরের মহামিলন-এ ভাসবে আলোর শহর’-এই স্লোগানে গত শুক্রবার(১৬ নভেম্বর) সন্ধ্যায় দুবাইয়ে বসে ‘গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড-২০১৮’-এর আসর। যেখানে উপস্থিত ছিলেন ভারত ও বাংলাদেশের স্বনামধন্য শিল্পীরা। আর এখানেই সোহানী হোসেনের হাতে সেরা গীতিকারের পুরস্কার তুলে দেন আয়োজকরা।

মীরাক্কেল খ্যাত মীরের উপস্থাপনায় দুবাইয়ে অনুষ্ঠিত সংগীতের এই বিশাল উৎসবে আজীবন সম্মাননা জানানো হয় কিংবদন্তি সংগীতশিল্পী আরতি মুখোপাধ্যায়কে। পুরস্কার প্রদান ও সম্মাননা জানানোর পর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ ও ভারতের শিল্পীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুবাইলিড বিনোদনশাকিব খানসত্তাহাসিবুর রেজা কল্লোল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তারকা ক্রিকেটারদের সঙ্গে মাঠের লড়াইয়ে শিশুরা

পরবর্তী

রোহিঙ্গা ক্যাম্পে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আহত ১৬

পরবর্তী
রোহিঙ্গা

রোহিঙ্গা ক্যাম্পে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আহত ১৬

বিয়ের আগেই ২০ কোটিতে বিক্রি হলো প্রিয়াঙ্কার বিয়ের ছবি

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT