চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের ‘মান্নাত’ উড়িয়ে দেয়ার হুমকি, গ্রেপ্তার যুবক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২২
বিনোদন
A A
শাহরুখ খান sunglasses পরা, হাসি মুখে, ক্যামেরার সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড কিং শাহরুখ খানের সাধের বাংলো ‘মান্নাত’। অথচ এটাই বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি! যে খবর প্রকাশ্যে আসার পর পর চাঞ্চল্য চারদিকে!

মুম্বাই পুলিশ জানিয়েছে গত সপ্তাহে একটি উড়ো ফোন আসে কন্ট্রোল রুমে। সেখানেই মুম্বাইয়ের বেশ কয়েকটি জায়গা উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়, তালিকায় ছিল শাহরুখের ‘মান্নাত’ও।

ওই ফোন পাওয়ার পর কোনওরকম রিস্ক না নিয়ে মুম্বাইয়ের একাধিক জায়গায় তল্লাশিও চালায় পুলিশ ও বম্ব স্কোয়াড। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্কার জানা যায়, হুমকি দিয়ে যে ফোনটি আসে সেটি একদম ভুয়া!

তদন্তে জানা যায় ফোন এসেছিল মধ্যপ্রদশের জবলপুর থেকে। মহারাষ্ট্র পুলিশের তরফে খবর যায় মধ্যপ্রদেশ পুলিশে, এরপর তারাই ওই ফোন করা ব্যক্তিকে (জীতেশ ঠাকুর) গ্রেপ্তার করে। পরবর্তীতে মহারাষ্ট্র পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে অভিযুক্তকে।

টেলিফোনে জীতেশ নিজেকে আর্মি অফিসার বলে পরিচয় দেয় এবং জানায়, ছত্রপতি শিবাজি রেলওয়ে টার্মিনাস, কুরলা রেলওয়ে স্টেশন, শাহরুখ খানের বাংলো-সহ মুম্বাইয়ের একাধিক জায়গায় নিউক্লিয়ার বোমা রাখা রয়েছে।

জানা গেছে, জীতেশ নামের ওই ব্যক্তি নাকি আগেও এমন কাণ্ড ঘটিয়েছেন। নিজের সংসারে নিত্যদিন ঝামেলার জেরেই নাকি বোমা মেরে মান্নাত উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন জীতেশ। দাম্পত্য কলহের জেরে কিং খানের উপর এমন ঝাল মেটালেন জীতেশ!

বিষয়টি নিয়ে হাস্যরসে মাতেন নেটিজেনরা, অনেকে বিস্ময়ও প্রকাশ করেছেন। আবার অনেকে জীতেশের এমন আচরণকে করোনাকালীন বিরুপ প্রভাব বলেও মনে করছেন!

ট্যাগ: বলিউডমান্নাতমুম্বাই পুলিশযুবকশাহরুখহুমকি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চাকরির আবেদন ফি কমানোসহ বিভিন্ন দাবিতে রাবিতে মানববন্ধন

পরবর্তী

জাহানারা ইস্যুতে যা জানাল বিসিবি

পরবর্তী
বাংলাদেশ নারী ক্রিকেটার জাহানারা আলমের ছবি, সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহানারা ইস্যুতে যা জানাল বিসিবি

বিকাশ ফর বিজনেস ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসায়ীদের সেবা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যবসায়ীদের সেবায় ফেসবুক পেজ ‘বিকাশ ফর বিজনেস’

সর্বশেষ

৩২ বছর পর ফুটবলে বড় একটি রেকর্ড ভাঙল মালয়েশিয়ার এক ক্লাব

আগস্ট ২৫, ২০২৬

নেপালে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভ

আগস্ট ২৫, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT