চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদদের শ্রদ্ধা জানালেন কাঞ্চন-নিপুণ-সাইমনরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২২
বিনোদন
A A
শহীদদের স্মরণে কেক ও ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মহান স্বাধীনতা দিবস শনিবার। প্রতি বছর বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় দিনটি পালন করা হয়। স্মরণ করা হয় স্বাধীনতার জন্য আত্মদানকারী দেশের বীর সন্তানদের। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে এফডিসির শহীদ স্তম্ভে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান চলচ্চিত্র কর্মীরা।

বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছর উপলক্ষে এফডিসির শহীদ স্তম্ভে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, উপ মহাসচিব অপূর্ব রানা, চিত্রনায়িকা নিপুণ, চিত্রনায়ক সাইমন, ইমন, নায়িকা শাহনূর সহ আরও অনেকে।

এর ঘণ্টাখানেক আগে চলচ্চিত্রের ১৯ সংগঠনের সমন্বয়ে গঠিত সম্মিলিত চলচ্চিত্র পরিষদের পক্ষ থেকে এফডিসিতে মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করা হয়। শোক ও শ্রদ্ধা জানানো হয় ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত অসংখ্য নিরীহ বাঙালিদের জন্য।

Banglabid

শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন এসময় বলেন, ‘একাত্তরে ২৫ মার্চ বাংলাদেশের নিরীহ ঘুমন্ত মানুষের উপর যে অত্যাচার চালানো হয়েছে সারাবিশ্বে তা বিরল। সেদিন যারা শহীদ হয়েছিলেন তাদের আজ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। তাদের তাজা রক্তের বিনিময়েই আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি, আমি ইলিয়াস কাঞ্চন হয়েছি।’

তিনি বলেন, ‘সেইসাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি আজ। যার স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে আমরা ৯ মাস যুদ্ধের প্রেরণা পেয়েছিলাম, এই দেশ পেয়েছি। আমাদের স্বাধীনতার মান বজায় থাকুক। আজকের দিনে কামনা করি, এই দেশ, দেশের মানুষ, আমাদের চলচ্চিত্র ভালো থাকুক।

চিত্রনায়িকা নিপুণ বলেন, ‘সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমরা সুন্দর শান্তির একটি দেশ চাই। যে দেশের স্বপ্ন দেখেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সেই স্বপ্নের পথেই হাঁটছি আমরা।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমনইলিয়াস কাঞ্চনএফডিসিনিপুণলিড বিনোদনশাহনূরশিল্পী সমিতিসাইমনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্ব টেনিস র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সুয়েটেক

পরবর্তী

স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী স্মারক ডাক টিকিট উন্মোচন করছেন, মুখে মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ক্রিকেট ম্যাচে অজিরা খেলোয়াড়রা উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ বছর পর শ্রীলঙ্কা সফরে অজিরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT