বাংলাদেশ

স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী স্মারক ডাক টিকিট উন্মোচন করছেন, মুখে মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী একটি টেবিলের উপর স্মারক ডাক টিকিট উন্মোচন করছেন, মুখে মাস্ক পরা, বাংলাদেশি পোশাক পরিহিত. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা গ্রহণ ও প্রেরণ কেন্দ্র সলিমপুর ওয়্যারলেস স্টেশন নিয়ে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন।

প্রধানমন্ত্রী আজ সকালে তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকার স্মারক ডাক টিকিটের পাশাপাশি ১০ টাকার উদ্বোধনী খাম ও পাঁচ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেন।

এ উপলক্ষে একটি বিশেষ সীলমোহর ব্যবহার করা হয়।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

বিষয়:ডাক টিকিট অবমুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা ও জাতীয় দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…