চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনিবার বিকেলে আঘাত হানতে পারে রোয়ানু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ২০, মে ২০১৬
বাংলাদেশ
A A

শনিবার বিকেলে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’। ঘূর্ণিঝড়ের প্রকোপে চট্টগ্রামে ৭ নং, কক্সবাজারে ৬ নং, মংলা ও পায়রা বন্দরে ৫ নং বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরী সভায় জানানো হয় ঘুর্ণিঝড় ‘রোয়ানু’ মোকাবেলায় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নোয়াখালীতেও দুর্যোগ মোকাবেলা কমিটির জরুরী প্রস্তুতি সভায় জানানো হয় ঘুর্ণিঝড় পূর্ববতী এবং পরবর্তী সময়ের জন্য সকল প্রকার প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাতিল করা হয়েছে সব সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ছুটি। প্রস্তুত রাখা হয়েছে সব আশ্রয় কেন্দ্র আর উপকূলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। এছাড়া ঘূর্ণিঝড় মোকাবেলায় রেডক্রিসেন্ট কর্মী, মেডিকেল টিম, উদ্ধারকর্মী প্রস্তুত রাখা হয়েছে।

Banglabid

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ একেএম. নাজমুল হক জানান, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ রোয়ানুর প্রভাবে সাগর প্রচণ্ড উত্তাল হয়ে উঠেছে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল মাছধরা ট্রলার ও সকল নৌযানকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থেকে চলাচল করতে বলা হয়েছে। জেলা তথ্য অফিস শহরে মাইকিং করে এই সতর্কবার্তা প্রচার করছে।

সাগর থেকে এখনো ট্রলারগুলো ফিরে আসছে। তবে যেসব ট্রলার এখনো ফিরেনি তা আজ বিকালের মধ্যে ফিরে আসবে বলে জানিয়েছে জেলা বোট মালিক সমিতি। সব মিলে এ ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত কক্সবাজার।

Reneta

বিপদ সংকেত বাড়ার সঙ্গে সঙ্গে বন্দরের পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃপক্ষও রোয়ানু মোকাবেলায় প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করেছে।

পটুয়াখালী: রোয়ানুর প্রভাবে পটুয়াখালীতেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্র বন্দর থেকে ১০৫৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে বলে জানিয়েছে কলাপাড়া রার্ডার স্টেশন। কলাপাড়া রাডার স্টেশনের ইনচার্জ প্রকৌশলী প্রদীপ কুমার জানান, পায়রা সমুদ্র বন্দরকে ৫ নম্বর এবং নদী বন্দরগুলোকে ২ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গতকাল থেকে আজ বেলা ১২টা পর্যন্ত  ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জরুরী সভা করে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে। ২১০টি সাইক্লোন সেল্টারসহ ৩৩১টি আশ্রয়ন কেন্দ্রকে প্রস্তুত রাখা হয়েছে।

মংলা: মংলা সমুদ্র বন্দরে ৫ নম্বর স্থানীয় হুশিয়ারী সতর্ক সংকেত থাকায় সব ধরণের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। ঘূর্ণিঝড়ের কারণে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের ছুটি বাতিল করে তাদের কর্মস্থলে থাকার নির্দেশ দেয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি গ্রহণের পাশাপাশি পৃথক কন্ট্রোল রুম খুলেছে মংলা বন্দর কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড, পৌর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও বন বিভাগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোয়ানু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাংসদ রানাসহ তিন ভাইয়ের বাড়ির মালামাল ক্রোক

পরবর্তী

মিশরীয় বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে

পরবর্তী

মিশরীয় বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে

এবার শিক্ষক শ্যামল কান্তির বিচার চায় ‘তৌহিদী জনতা’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT