চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লোভনীয় অফার নিয়ে বাংলাদেশে আইফোন

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৯:২৭ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
নতুন আইফোন ১১ প্রো ডিভাইসের ছবি, কালো রঙে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেকটা লোভনীয় অফার নিয়ে বাংলাদেশে আইফোনের দুটি ফোনের বিক্রি শুরু হচ্ছে। সম্পূর্ণ নগদ ছাড়াও কিস্তিতে ও ক্রেডিট কার্ডের মাধ্যমে নানা সুবিধায় মিলবে এই ফোন।

বাংলাদেশের বাজারে ২ নভেম্বর থেকে পাওয়া যাবে আইফোন ৮ ও ৮ প্লাস। নতুন মডেলের আইফোন ৮ সরবরাহ করবে অ্যাপলের বাংলাদেশ ডিস্ট্রিবিউটর কম্পিউস্টার প্রা. লি। এছাড়া গ্রামীণফোন আইফোন ৮ এবং আইফোন ৮ প্লাস সরবরাহ করবে।

মঙ্গলবার ঢাকায় নতুন আইফোনগুলো যাত্রা শুরু করবে।

Banglabid

গ্রামীণফোনের স্টার মর্যাদার গ্রাহকেরা আইফোন কিনলে ১০ জিবি ইন্টারনেট পাবেন ফ্রি। এর মেয়াদ থাকবে ১৪ দিন। এছাড়াও গ্রামীণের ০১৭১১ সিরিজের একটি সিম ফ্রি পাওয়া যাবে।

১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জমকালো অনুষ্ঠানে নতুন আইফোন বাজারে ছাড়ার ঘোষণা দেয় অ্যাপল। একই অনুষ্ঠানে আইফোন টেনের (আইফোন এক্স) ঘোষণা দেওয়া হয়।

কী আছে নতুন আইফোনে
আইফোন ৮ প্লাস ফোনে ব্যবহার করা হয়েছে এ১১ বায়োনিক প্রসেসর। অ্যাপল বলছে, এটি সবচেয়ে শক্তিশালী ও উন্নত চিপ, যা আগের চেয়ে ৭০ শতাংশ দ্রুতগতির। এতে থাকছে ৬ কোর সিপিইউ এবং ৩০ শতাংশ উন্নত গ্রাফিকস।

Reneta

আইফোন ৮ এর পেছনে থাকছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা। এতে সম্পূর্ণ নতুন সেন্সর ব্যবহৃত হয়েছে, যাতে ৮৩ শতাংশ বেশি আলো যাবে, গভীর পিক্সেল ও প্রশস্ত রেঞ্চ পাওয়া যাবে।

আর আইফোন ৮ প্লাসে থাকছে ১২ মেগাপিক্সেল ডুয়াল সেন্সর ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজার (ওআইএস) সুবিধা। আইফোন ৮ এ অগমেন্টেড রিয়্যালিটি যুক্ত করেছে অ্যাপল। সিলভার, স্পেস গ্রে ও গোল্ড—এ তিন রঙে বাজারে পাওয়া যাবে আইফোন ৮।

আইফোন ৮ এর মাপ ৪ দশমিক ৭ ইঞ্চি আর আইফোন ৮ প্লাসে সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লে রয়েছে।

দুটি মডেলের আইফোনে যুক্ত হয়েছে ওয়্যারলেস বা তারহীন চার্জিং প্রযুক্তি। আইফোন ১০৩২ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ মডেলে বাজারে আসবে আইফোন ৮। আইফোন ৮ এর দাম শুরু ৬৯৯ মার্কিন ডলার ও আইফোন ৮ প্লাসের দাম শুরু ৭৯৯ মার্কিন ডলার থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইফোনআইফোন ৮ প্লাসআইফোন-৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাবি এবং বুয়েটের শিক্ষার্থীরা কি কিন্ডারগার্টেনের ছাত্র!

পরবর্তী

ত্রাণ বিতরণ শেষে ঢাকার উদ্দেশ্যে খালেদা জিয়া

পরবর্তী
খালেদা জিয়া গাড়ির ভিতরে বসে, চারপাশে নেতাকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রাণ বিতরণ শেষে ঢাকার উদ্দেশ্যে খালেদা জিয়া

দীপন হত্যাকাণ্ডের তদন্তকারী কর্মকর্তা, বাংলাদেশি পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

দীপন হত্যাকাণ্ড: দুই বছরেও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি ডিবি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT