চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যাবের সাবেক অধিনায়ক হাসিনুরকে ‘তুলে’ নেওয়ার অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-৭ এর সাবেক কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল (চাকরিচ্যুত) হাসিনুর রহমানকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ করেছেন তার পরিবার।

র‌্যাব জানিয়েছে, তাদের পক্ষ থেকে হাসিনুর রহমানের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। এ নিয়ে কাজ করছেন তারা।

তবে এ বিষয়ে সুস্পষ্ট করে কিছু জানাতে পারেনি পুলিশ। তাকে তুলে নেওয়ার ঘটনা গোয়েন্দা পুলিশও অস্বীকার করেছে।

Banglabid

গত বুধবার রাতে রাজধানীর পল্লবীতে নিজ বাসার সামনে থেকে মাইক্রোবাসে করে হাসিনুর রহমানকে তুলে নেওয়া হয় বলে গণমাধ্যমকে জানান তার স্ত্রী শামীমা রহমান। সেদিন রাতেই তিনি পল্লবী থানায় অভিযোগ করেন।

শামীমা রহমান বলেন, বুধবার রাত ১০টা ২০ মিনিটে মিরপুরের ডিওএইচএস ১১ নম্বর রোডের  বোনের বাড়ির সামনে থেকে দুটি হাইয়েস মাইক্রোবাস করে এসে কয়েক ব্যক্তি হাসিনুর রহমানকে তুলে নিয়ে যায়।

জানতে চাইলে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘হাসিনুর রহমান তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে।’

Reneta

পুলিশ অবশ্য বলেছে, আগে হাসিনুর রহমানের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। এসব বিষয়ও তদন্ত করা হচ্ছে।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে ঈদের নিরাপত্তা ব্যবস্থা জানাতে এক সংবাদ সম্মেলন করেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

সেখানে হাসিনুর রহমান নিখোঁজের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেক মানুষকেই তো খুঁজে পাওয়া যায় না। খুঁজে না পাওয়াটা শুধু বাংলাদেশে নয়, আমেরিকা, বৃটেন, ইউরোপেও মানুষ নিখোঁজ হয়। একজনকে খুঁজে না পাওয়াটা মানেই কোনো বাহিনীর ব্যর্থতার বিষয় নয়। নিখোঁজ হওয়ার অনেক কারণ থাকতে পারে।’

‘‘তবে বিষয়টা সম্পর্কে আমরা জ্ঞাত রয়েছি। আমাদের পক্ষ থেকে পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে আমরা কাজ করছি। যদি কারো কাছে কোনো তথ্য থাকে তাহলে আমাদেরকে জানাবেন।’’

জানা গেছে, ২০০৯ সালের অক্টোবরে হিযবুত তাহরীর নিষিদ্ধ ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র শিক্ষক ও হিযবুত তাহরীরের উপদেষ্টা গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার হন। তার জবানবন্দী থেকেই হাসিনুর রহমানের জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়। তখন হাসিনুর রহমান র‌্যাব-৭ এর অধিনায়ক ছিলেন।

সেনাবাহিনীতে চাকরির সময় হাসিনুর রহমান রাষ্ট্রদ্রোহের মামলায় দণ্ডিত হয়ে পাঁচ বছরের জেল খেটে ২০১৪ সালে মুক্তি পেয়েছিলেন।

তিনি এক সময় র‌্যাব-৫ ও র‌্যাব-৭ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিজিবিতেও বেশকিছু দিন দায়িত্ব পালন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হাসিনুর রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেলবোর্নে ‘ডক্টর অব লেটারস’ উপাধিতে ভূষিত হলেন শাহরুখ

পরবর্তী

ছুরি-বটি ধার করার সহজ পদ্ধতি

পরবর্তী

ছুরি-বটি ধার করার সহজ পদ্ধতি

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানে নিষিদ্ধ হলো ভারতীয় সিনেমা

সর্বশেষ

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

অগ্নিকাণ্ড নিয়ে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন যা জানাচ্ছে

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প একনেকে অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT