চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিত-রাহুলের দিনে হ্যাটট্রিকে রাঙালেন কুলদ্বীপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিরাট কোহলি শূন্যহাতে ফিরেছেন, তাতে কিছুই হয়নি! যা করার আগেই যে করে ফেলেছেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। পরে তাল মেলান শ্রেয়াস আয়ার ও রিশভ পান্ট। চার-ছক্কার বৃষ্টি বিশাখাপত্তমে, রান হল পাহাড়সম। জবাবে একটা সময় তালে তাল মিলিয়ে চললেও পা পিছলে যায় ওয়েস্ট ইন্ডিজ। তারা হেরেছে ১০৭ রানের বড় ব্যবধানে। পথে কুলদ্বীপ যাদব করেছেন হ্যাটট্রিক। এ লেগস্পিনার হয়েছেন প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটে দুটি করে হ্যাটট্রিকের মালিক।

দুই ওপেনারের সেঞ্চুরিতে উদ্বোধনী জুটিতে ২২৭ রান উঠতেই বোঝা যাচ্ছিল রান উৎসব করতে চলেছে ভারত। হয়েছেও সেটাই, উৎসব থেমেছে ৫ উইকেটে ৩৮৭ রান তুলে। পরে ৩ উইকেটে ১৯২ রান তুলে জবাবটা ভালোই দিচ্ছিল ক্যারিবীয়রা। এরপরই ছন্দ হারিয়ে ২৮০ রানে থামে সফরকারীদের ইনিংস।

অথচ ম্যাচের শুরুতে চাপ নিয়ে মাঠে নেমেছিলো ভারতই। চেন্নাইয়ে প্রথম ওয়ানডেতে হেরে যাওয়ায় সিরিজ বাঁচাতে বিশাখাপত্তমে ঘুরে দাঁড়ানো ছাড়া উপায় ছিল না। এমন পরিস্থিতিতে রোহিত ও লোকেশ মিলে বুঝিয়ে দিলেন চাপকে তারা পাত্তা দেন না!

Banglabid

শুরুতে রয়েসয়েই খেলেছেন রোহিত-রাহুল। ১৯তম ওভারে ৯৫ রান ওঠে। ২১তম ওভারে ১৪ রান তুলে দলীয় শতক পূর্ণ করার পর হাত খুলেছেন দুজনই। মাতেন কে কত দ্রুত রান তুলতে পারেন তার প্রতিযোগিতায়!

তাতে কিছুটা পিছিয়ে ছিলেন রোহিত। এমনকি ফিফটিও পেয়েছেন রাহুলের অনেক পরে। ফিফটি পেয়েই ক্যারিবীয় বোলারদের উপর চড়াও হন। ৬৭ বলে ফিফটি পাওয়া ডানহাতি ‘হিটম্যান’ ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরি পেয়েছেন ১০৭ বলে। অর্থাৎ, পরের পঞ্চাশ পেয়েছেন মাত্র ৪০ বলে।

সেঞ্চুরি পেতে সময় নেননি রাহুলও। শুরুতের রোহিতের তুলনায় আগ্রাসী ছিলেন, সেঞ্চুরি তুলেছেন ১০২ বলে, সেটাও চার মেরে। দুজনের জুটির ডাবল সেঞ্চুরিতে হয়েছে রেকর্ড, ওয়ানডেতে ষষ্ঠবারের মতো ওপেনিংয়ে ডাবল সেঞ্চুরি পার্টনারশিপ দেখলো ক্রিকেট বিশ্ব।

Reneta

সেঞ্চুরির পর দ্রুতই সাজঘরে ফিরেছেন রাহুল। ১০৪ বলে তার ১০২ রানের ইনিংসটিতে ৮ চারের সঙ্গে ছক্কা মেরেছেন ৩টি। রাহুল ফেরার পরের ওভারে নিজের প্রথম বলেই বিরাট কোহলি ফেরেন কোনো রান না করেই।

দুই সঙ্গীকে হারালেও রোহিত খেলে গেছেন নিজের মতো করেই। ১৩২ বলে ছুঁয়েছেন দেড়শো রানের মাইলফলক। যেভাবে এগোচ্ছিলেন তাতে চতুর্থ ডাবল সেঞ্চুরি পাওয়াটাও কঠিন ছিল না তার জন্য।

শেষপর্যন্ত আরেকটি ডাবল সেঞ্চুরি পাওয়া হয়নি রোহিতের। থেমেছেন ১৩৮ বলে ১৫৯ রানের ইনিংস খেলে। ১৭ চারের সঙ্গে ৫ ছক্কায় অবশ্য রেকর্ডও গড়েছেন, মহেন্দ্র সিং ধোনিকে ছাড়িয়ে নিজেদের মাটিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন তারই।

রোহিত ফেরার পর বোলারদের বেধড়ক পেটানোর ভারটা নিয়েছেন শ্রেয়াস আয়ার ও রিশভ পান্ট। ৩০ বলে দুজনের ৭৩ রানের জুটিতে বিশাল সংগ্রহ পায় ভারত। পান্ট-আয়ার দুজনেই মেরেছেন চারটি করে ছক্কা। এর মধ্যে ৪৭তম ওভারে ৩০ রান তুলেছে ভারত, যা কিনা ওয়ানডে ইতিহাসে তাদের এক ওভারে তোলা সর্বোচ্চ রান। ৩২ বলে ৫৩ করেছেন আয়ার, ১৬ বলে ৩৯ করে আউট হয়েছেন পান্ট।

ক্যারিবীয় ইনিংসের শুরুটা দারুণ হলেও ৮৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় দলটি। সেখান থেকে চতুর্থ উইকেট জুটিতে ১০৬ রান তুলে দলকে ভালোমতই ম্যাচে রেখেছিলেন শাই হোপ ও নিকোলাস পুরান।

হোপ ৭৮ ও পুরান ৪৭ বলে ৭৫ করে ফিরতেই ধস ক্যারিবীয় ইনিংসে। এরমধ্যে অধিনায়ক কাইরেন পোলার্ড শূন্য রানে ফিরলে হার সময়ের ব্যবধান হয়ে দাঁড়ায় দলটির। শেষদিকে ৪২ বলে কিমো পলের ৪৬ রান কেবল ব্যবধানই কমিয়েছে।

রোহিত-রাহুলের দিনে কম যাননি কুলদ্বীপ যাদব। ৩৩তম ওভারে হোপ, জেসন হোল্ডার আলঝারি জোসেপকে ফিরিয়ে তুলে নিয়েছেন হ্যাটট্রিক। যাদবই প্রথম ভারতীয় যার কিনা হল সব ফরম্যাটে দুটি করে আন্তর্জাতিক হ্যাটট্রিক। এর আগে অনূর্ধ্ব-১৯ দলের হয়েও হ্যাটট্রিক পেয়েছিলেন এ বাঁহাতি লেগস্পিনার।

তিন ম্যাচের সিরিজে এখন ১-১’এ সমতা। সিরিজ নির্ধারনী ম্যাচটি হবে কট্টকে, রোববার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জুম্মান সিদ্দিকীকে হাইকোর্টের আইনজীবী করা গেজেটের কার্যক্রম স্থগিত

পরবর্তী

৪২৬ রানের ম্যাচে শেষ হাসি চট্টগ্রামের

পরবর্তী

৪২৬ রানের ম্যাচে শেষ হাসি চট্টগ্রামের

সেই মুক্তিযোদ্ধাদের চিঠি দিয়ে দুঃখপ্রকাশ করুক মন্ত্রণালয়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT