চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিতকে আমিরের খোঁচা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
মোহাম্মদ আমির

নির্বাসন কাটিয়ে দ্বিতীয়বার ক্রিকেটে ফেরার পর মোহাম্মদ আমিরকে নিয়ে অনেকে অনেক রকম কথা বলেছেন। অন্য দিক যাই হোক, পাকিস্তানি পেসারের বোলিং ক্ষমতা নিয়ে কারোরই সন্দেহ নেই।

কিন্তু আবারও ক্রিকেটে ফেরার পর আমিরকে অন্য পাঁচজন সাধারণ বোলারের মতোই উল্লেখ করেছিলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। বলেছিলেন, ‘থামুন, তাকে নিয়ে অনেক কথা হয়েছে। সে পাকিস্তানের অন্য পাঁচজন বোলারের মতোই।’

নিজের উপর আস্থার কারণেই হয়তো কথাটা খুব বেশি পছন্দ হয়নি আমিরের। তাই সুযোগ পেয়ে মোক্ষম খোঁচাটা দিয়ে দিলেন পাকিস্তানি পেসার।

Banglabid

গত বছর টি-টুয়েন্টি এশিয়া কাপে ভারতের বিপক্ষে হেরেছিল পাকিস্তান। কিন্তু একশ রানের কম স্কোরের সেই ম্যাচে দুরন্ত এক স্পেলে ফেরার বার্তা দিয়ে ভারতকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিলেন আমির। অসাধারণ এক ডেলিভারিতে রোহিতকে সাজঘরমুখী করেছিলেন। নিয়েছিলেন আরও দুই উইকেট। ম্যাচ হেরে যাওয়ায় তখন অবশ্য কোনও টুঁ-শব্দ করেনি।

তবে গত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে গুঁড়িয়ে দেয়া আরেকটি স্পেল করেছেন আমির। এখানেও পাকিস্তানি পেসারের প্রথম শিকার ছিলেন রোহিত শর্মা। সেইসঙ্গে অধিনায়ক বিরাট কোহলি ও শিখর ধাওয়ানের উইকেট তুলে নিয়েছিলেন। পাকিস্তানও প্রথমবারের মতো জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি।

রোহিতের সেই কথার জবাব এতদিনে দিয়েছেন আমির। ফাইনালে রোহিতের উইকেট কি তাকে বাড়তি তৃপ্তি দিয়েছে? স্কাই স্পোর্টসের এমন প্রশ্নে আমিরের সাফ জবাব, ‘আমার সম্পর্কে সেটা ছিল তার মতামত এবং তার সেই মতামত দেয়ার অধিকার আছে। তবে এখন সম্ভবত আমার সম্পর্কে তার মতামত পাল্টেছে।’

Reneta

এরপর আমিরের সংযুক্তি, ‘কিন্তু আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই। আমি কখনোই তাকে সাধারণ ব্যাটসম্যান বলিনি। আমি তাকে অসাধারণ ব্যাটসম্যানই বলি। ভারতের হয়ে তার রেকর্ড দুর্দান্ত এবং তাকে আমি শ্রদ্ধা করি।’

আমির বলেন, অন্য ক্রিকেটাররা কি বলল সেটা নিয়ে আমি মোটেই চিন্তিত নই। নিজের উপর আমার আস্থা আছে। আর এটা নিয়েই এগিয়ে যেতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহাম্মদ আমিররোহিত শর্মা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার ‘সেরা বাঙালি’ জয়া আহসান ও মাশরাফী

পরবর্তী

দুর্যোগ ব্যবস্থাপনার লক্ষ্যে রাজধানীতে প্রথম জাতীয় কনভেনশন

পরবর্তী
দুর্যোগ ব্যবস্থাপনা

দুর্যোগ ব্যবস্থাপনার লক্ষ্যে রাজধানীতে প্রথম জাতীয় কনভেনশন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা: রাষ্ট্রপক্ষের ৪ সাক্ষীকে জেরা করা যাবে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT