চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা নির্যাতন: মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রস্তাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা-জাতিসংঘ-মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রস্তাব

মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘন ও রোহিঙ্গা নির্যাতনের অভিযোগে নিন্দা প্রস্তাব পাস করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ।

প্রস্তাবে রোহিঙ্গাসহ মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন, ধর্ষণ ও আটক অবস্থায় হত্যার মতো বিভিন্ন অভিযোগের কঠোর নিন্দা জানানো হয়েছে।

একই সঙ্গে প্রস্তাবটি পাস হওয়ার মধ্য দিয়ে দেশের রাখাইন, কাচিন ও শান রাজ্যে রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষ মোকাবেলায় পদক্ষেপ নিতে মিয়ানমার সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোহিঙ্গাদের ওপর জাতিগত বিদ্বেষমূলক নিপীড়ন থামাতে জরুরি ব্যবস্থা নিতে শুক্রবার এই নিন্দা প্রস্তাব আনা হয়। প্রস্তাবের ভোটে জাতিসংঘ সাধারণ পরিষদে ১৯৩ সদস্যের মধ্যে ১৩৪-৯ ভোটে প্রস্তাবটি পাস হয়। ২৮টি সদস্য দেশের প্রতিনিধি ভোট দেয়া থেকে বিরত থাকেন।

জাতিসংঘে মিয়ানমারের প্রতিনিধি হাও দো সুয়ান এটিকে মানবাধিকার বিষয়ে দ্বৈত নীতির উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এ প্রস্তাব কোনো ধরনের আইনী সহযোগিতা না দিলেও এ বিষয়ে বিশ্ব জনমত সৃষ্টিতে এটি সহায়তা করবে।

মিয়ানমারে ২০১৭ সালের আগস্টে চালানো সেনা অভিযানে কয়েক হাজার রোহিঙ্গা নিহত হয় এবং সাড়ে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়।

ট্যাগ: জাতিসংঘজাতিসংঘ সাধারণ পরিষদমিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সারাদেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে

পরবর্তী

কোমর পানিতে নেমে পাড়ে উঠছেন যাত্রীরা

পরবর্তী

কোমর পানিতে নেমে পাড়ে উঠছেন যাত্রীরা

বিমানের আন্তর্জাতিক সুনামের জন্য কাজ করে যাচ্ছি: প্রধানমন্ত্রী

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT