চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোমর পানিতে নেমে পাড়ে উঠছেন যাত্রীরা

জাহিদ হাসান শাকিল জাহিদ হাসান শাকিল
১২:১৭ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A

চট্টগ্রাম থেকে সন্দ্বীপ। মাঝে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেল। দূরত্ব মাত্র ১০ মাইল বা ১৬ কিলোমিটারের মতো। তবু এই অল্প দূরত্ব পাড়ি দিতেও নানা ঝক্কি পোহাতে হয় সন্দ্বীপগামী যাত্রীদের।

ছোট-বড় নৌযানে কোনোমতে সন্দ্বীপ পৌঁছানো গেলেও তীরে নেমে দীর্ঘ কাদায় ঢাকা পথ পাড়ি দিয়ে মূল সড়কে উঠতে হয় যাত্রীদের।

২০১২ সালের ২৭ ডিসেম্বর এই নৌপথের দুই প্রান্তে নির্মিত জেটি উদ্বোধন করেন নৌমন্ত্রী শাজাহান খান। প্রায় ২৮ কোটি টাকায় দুই পাশে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ জেটি নির্মাণ করা হয়। জেটিতে যাত্রী ওঠানামার সিড়িও রাখা হয়।

অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এই জেটি নির্মাণ করে। চট্টগ্রামের সীতাকুণ্ড অংশে যাত্রীরা জেটি ব্যবহার করতে পারলেও সন্দ্বীপ অংশে এই জেটি ব্যবহৃত হচ্ছে না। সন্দ্বীপের গুপ্তছড়া অংশে যাত্রীরা এখনো কোমর পানিতে নেমে পাড়ে উঠছেন। ভাটার সময় পানি অনেক কমে যাওয়ায় প্রায় দেড় থেকে দুই’শ গজ পানিতে নেমে পথ পাড়ি দিতে হচ্ছে যাত্রীদের।

সম্প্রতি সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট ঘুরে দেখা গেছে: যাত্রীরা নৌ-যান থেকে নেমে এক কোমর পানিতে নেমে তীরের দিকে রওনা দিয়েছেন। বৃদ্ধ বা অসুস্থ লোকজনকে কাঁধে করে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও আছে। নৌকা থেকে নেমে কুলিদের এক’শ টাকা দিলে তারা বহন করে নিয়ে যাচ্ছেন বয়স্কদের। তবে কয়েকজন যাত্রী জানিয়েছেন; জোয়ারের সময় স্পিডবোটে এলে পানিতে নামতে হয় না। তবে ভাটার সময় যাত্রীদের এমন ঝক্কি পোহাতেই হয়।

সন্দ্বীপে নিয়মিত যাতায়াত করেন ঢাকায় একটি মন্ত্রণালেয় কর্মরত ও সন্দ্বীপের হারামিয়া ইউনিয়নের বাসিন্দা জিলানী। যাতায়াতের ভোগান্তি নিয়ে প্রশ্ন করা হলে ক্ষুব্ধ কণ্ঠে বলেন: কাদামাটির ভয়ে সন্দ্বীপ আসতেই ইচ্ছে করে না। অথচ সন্দ্বীপে আমার বাবা-মাসহ সবাই আছেন। কুমিরা ঘাটে জেটিটি ঠিক আছে। গুপ্তছড়া ঘাটের জেটি ঠিক না হওয়া পর্যন্ত যাত্রীদের কষ্ট ঘুচবে না।

Reneta

জিলনী জানান, গ্রীষ্ম ও বর্ষায় সন্দ্বীপ চ্যানেল উত্তাল থাকে। ওই সময় নারী-শিশুদের জন্য ভ্রমণ অনেক বিপজ্জনক হয়ে ওঠে।

এ বিষয়ে সন্দ্বীপ থেকে নির্বাচিত সাংসদ মাহফুজুর রহমান বলেন: কুমিরা ঘাট অনেক মজবুত হয়েছে বলে ওই পাড় থেকে যাত্রীদের ওঠা-নামায় সমস্যা হয় না। তবে গুপ্তছড়া ঘাটটি উদ্বোধনের আগেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আসলে সন্দ্বীপ চ্যানেলে ভরাটের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তাই নতুন জেটি নির্মাণ করা হলেও সেটাও কাজে আসবে না। সন্দ্বীপবাসীর দুঃখ ঘোচার সম্ভাবনা নেই। তবে আরো ৭২০ মিটার জেটি নির্মাণ হলে সন্দ্বীপবাসীর সুবিধা হবে বলে আশাকরি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামসন্দ্বীপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT