চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানের আন্তর্জাতিক সুনামের জন্য কাজ করে যাচ্ছি: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশের বিমানের আন্তর্জাতিক সুনাম বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন: আমাদের বিমানে অনেক সমস্যা ছিল। সেগুলো ধীরে ধীরে খুঁজে বের করছি। একটি একটি সমাধান হচ্ছে। আমরা বিমানকে আধুনিক, উন্নত প্রযুক্তিসম্পন্ন করতে পদক্ষেপ নিচ্ছি।

শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন: বিমানের যাত্রীদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার মতো সকল ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিদেশের বিমানবন্দরে যেভাবে নিরাপত্তা থাকে সেভাবে আমাদেরকেও নিশ্চিত করতে হবে। কেউ কোনো অনিয়ম ঘটালে আমি খবর পাই। আমি সারাদিন দেশের জন্য কাজ করি। তাই সবকিছুতে নজরদারি করি। কেউ অনিয়ম করলে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, যাত্রী সেবা বাড়ানোর সাথে সাথে যাত্রীদেরও সচেতন হতে হবে যে, বিমানটি আমাদের নিজস্ব অর্থায়নে কেনা, তাই রক্ষণাবেক্ষণে নজর দিতে হবে। যেন বিমানের কোনো ক্ষতি না হয়।
শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে সরকারে এসে আমরা বিমানকে উন্নত করতে পদক্ষেপ নেই। অনেক কাজ শেষ করে যেতে পারিনি তখন। ২০০৮ সালে সরকারে এসে আরও উন্নততর পদক্ষেপ গ্রহণ করি। চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করেছি। কক্সবাজার বিমানবন্দরকে আমরা আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করে দিচ্ছি। পর্যটনের জন্য তা খুবই গুরুত্বপূর্ণ। কক্সবাজারে আমাদের বিরাট সম্ভাবনা আছে।

প্রধানমন্ত্রী বলেন, শুধু বিমানেই নয়। আমরা দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করছি। আমরা আগামীর প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করতে ডেল্টা প্লান ২১০০ নিয়েছি। আমরা চাই জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে। তার জন্য আমরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছি। এখানে কেউ দুর্নীতি করলে ছাড় দেওয়া হবে না।

ট্যাগ: প্রধানমন্ত্রীবিমানশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোমর পানিতে নেমে পাড়ে উঠছেন যাত্রীরা

পরবর্তী

নাগরিকত্ব বিল: পুলিশ কর্মকর্তা মুসলিমদের বললেন, ‘পাকিস্তান চলে যান’

পরবর্তী

নাগরিকত্ব বিল: পুলিশ কর্মকর্তা মুসলিমদের বললেন, ‘পাকিস্তান চলে যান’

জাপা শক্তিশালী থাকলে আমরাও শক্তিশালী থাকবো: ওবায়দুল কাদের

সর্বশেষ

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT