চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের হতাশার ম্যাচে বেলের ফিরে আসা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

লা লিগায় রিয়ালের মতো গ্যারেথ বেলও কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন। ২০১৭-১৮ মৌসুমে ইনজুরি তার ‘হারিয়ে যাওয়া’র অন্যতম একটি কারণ। তাই বলে রোববারের আগ পর্যন্ত খেলা ৬ ম্যাচে তার নামের পাশে দুটি গোল বড় বেমানানই ছিল। বেল ফিরলেন নিজের সপ্তম ম্যাচে। জোড়া গোল করে। হতাশার খবর হল তারপরও রিয়াল মাদ্রিদ সেল্টা ভিগোর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে।

আগের ম্যাচে বার্সার বিপক্ষে ০-৩ গোলে হারায় শিরোপার লড়াই থেকে প্রায় ছিটকে গিয়েছিল রিয়াল। এই ম্যাচে ‘ড্র’ বাকি স্বপ্নেরও সমাধি হল।

বেল এই মৌসুমে মাঠে থেকেছেন ৪৯৯ মিনিট। মৌসুমের প্রথম ম্যাচেই এক গোল করেছিলেন। তারপর গোল পান দুই ম্যাচ বাদে। সেটা সেই ১৭ সেপ্টেম্বরের কথা।

Banglabid

৩৩তম মিনিটে সেল্টা এগিয়ে যাওয়ার পর ৩৬তম মিনিটে বেলের গোলে সমতায় ফেরে রিয়াল। ৩৮তম মিনিটে আবার দলকে এগিয়ে দেন তিনি।

উজ্জীবিত সেল্টা খেলায় ফিরে আসে ৮২তম মিনিটে। গোমেজ গোল করে দলকে সমতায় ফেরান। শেষ পর্যন্ত অর্ধেক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে তারা।

১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে রিয়াল চার নম্বরে। ১৮ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ৩৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অ্যাটলেটিকো মাদ্রিদ, ৩৭ পয়েন্ট নিয়ে তিনে ভালেন্সিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যারেথ বেলরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেইমার, এমবাপে, ডি মারিয়া যেদিন সমানে সমান

পরবর্তী

আট দিবস পালন বাধ্যতামূলক চেয়ে করা রিট সরাসরি খারিজ

পরবর্তী

আট দিবস পালন বাধ্যতামূলক চেয়ে করা রিট সরাসরি খারিজ

শীত

দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে সারাদেশ

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মন্ত্রী, ডিসি, ইউএনও আসি ঘুরি গেল, তাও তো স্কুল ঘর রক্ষা হলো না।’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT