চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে সারাদেশ

আফরিন আপ্পিআফরিন আপ্পি
১২:৫০ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৮
পরিবেশ
A A
শীত

তীব্র শৈত্যপ্রবাহের কারণে বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা আজ সোমবার রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সোমবার সকালে সেখানে তাপমাত্রা ২.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইদিনে দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, সৈয়দপুরে ২.৯ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে ১৯৬৮ সালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২.৮ ডিগ্রী। আর সে হিসেবে আজ সোমবার বাংলাদেশের ইতিহাসে বিরাজ করছে সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শীত পরিস্থিতি সর্ম্পকে আবহাওয়াবিদ আয়েশা খাতুন চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘শীতের এ তীব্রতা ১০ জানুয়ারি পর্যন্ত থাকবে। তারপর ধীরে ধীরে বাড়তে থাকবে তাপমাত্রা। তারপর আবার পড়বে শীত। জানুয়ারি মাসেই সম্ভাবনা রয়েছে কয়েকটি শৈত্যপ্রবাহের। গত কয়েকদিন ধরেই যে তাপমাত্রা বিরাজ করছে তা প্রতিদিনই কমছে এবং তা আরও কমার সম্ভাবনা রয়েছে।’

প্রচণ্ড শীতে উত্তরবঙ্গসহ সারাদেশের বিভিন্ন জেলায় শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়াসহ মৃত্যুবরণের ঘটনা ঘটছে।  ঠান্ডা, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ও ভর্তি হয়েছে।

winter

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, শ্রীমঙ্গল ও চুয়াডাঙ্গা অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে তীব্র শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।  এছাড়া সন্দ্বীপ, সীতাকুন্ড, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ময়মনসিংহ ও বরিশাল বিভাগ এবং ঢাকা, সিলেট ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরণের শৈত‍্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বিদ্যমান পরিস্থিতি অব্যাহত থাকতে পারে আরও দু’দিন।

Reneta

বাংলা বর্ষপঞ্জিকা অনুসারে, পৌষ ও মাঘ (মধ্য ডিসেম্বর থেকে মধ্য ফেব্রুয়ারি) এই দুই মাস মিলে শীতকাল হলেও অক্টোবরের শুরু থেকেই এদেশে আসতে শুরু করে শীতের আমেজ। এ সময় সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করে বলে বাংলাদেশ ও এর পার্শ্ববর্তী দেশগুলোতে সূর্যের রশ্মি তির্যকভাবে পড়ে। ফলে কমতে থাকে তাপমাত্রা। অনুভূত হয় শীত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়াশীতসর্বনিম্ন তাপমাত্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT