চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাহি’র ৫ উইকেট, পরীক্ষায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ১৫, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

ফাইনাল নিশ্চিত হয়ে গেছে আগেই। বুধবার পরীক্ষা-নিরীক্ষার একাদশে ত্রিদেশীয় সিরিজে চার পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করা আয়ারল্যান্ড ২৯৩ রানের বড় লক্ষ্যই দিয়েছে টাইগারদের। এই ম্যাচ জিতলে অপরাজিত থেকে ফাইনালে নামবেন মাশরাফীরা।

ওয়ানডে অভিষেকের আগেই বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়া, ত্রিদেশীয় সিরিজে প্রথমবার নেমে উইন্ডিজের বিপক্ষে উইকেটশূন্য থাকা, আত্মবিশ্বাসে টলেননি আবু জায়েদ রাহি। আইরিশদের বিপক্ষে ৫ উইকেট তুলে নিয়েছেন। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচের ২৫ বছর বয়সী এ ডানহাতি পেসারের বোলিং ফিগার- ৯ ওভারে ৫৮ রানে ৫ উইকেট।

ডাবলিনে টস জিতে ব্যাটিংয়ে এসে স্টার্লিং ১৩০ ও পোর্টারফিল্ডের ৯৪ রানে নির্ধারিত ওভারে এদিন ৮ উইকেটে ২৯২ রান তুলে থেমেছে আয়ারল্যান্ড। পুরো ম্যাচে নিয়ন্ত্রিত বোলিং করা বাংলাদেশ ইনিংসের শেষাংশে এসে রান বিলিয়েছে অকাতরে! তাতে কঠিন লক্ষ্যই সামনে এসেছে।

Banglabid

স্বাগতিকদের সঙ্গে প্রথম দেখার ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল, তাতে পয়েন্ট ভাগাভাগি করতে হয় বাংলাদেশকে। তবে আরেক প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে দুই দেখাতেই সহজে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে টাইগাররা। শুক্রবার শিরোপার মঞ্চে তামিম-সাকিবদের প্রতিপক্ষ আইরিশদের দুবার হারানো ক্যারিবীয়রাই।

ত্রিদেশীয় সিরিজে প্রথমবার নামা রুবেল হোসেনের সাফল্যে এদিন প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। ক্যাককলামকে (৫) স্লিপে লিটনের ক্যাচ বানান নতুন বলে হাত ঘোরানোর সুযোগ পাওয়া রুবেল।

বেলব্রিনেকে (২০) সাজঘরে পাঠিয়ে দ্বিতীয় সাফল্য আনেন আবু জায়েদ রাহি। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম সাফল্য তার।

Reneta

এরপরে শুধুই ক্যাচ মিস আর টাইগারদের দীর্ঘ অপেক্ষার গল্প। পরপর দুবলে সাব্বির ও সাইফউদ্দিনের হাতে জীবন পাওয়া পল স্টার্লিং তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১৪১ বলে ১৩০ রান, ৮ চার ও ৪ ছক্কায় সাজানো ইনিংস তার।

বড় জুটির সঙ্গী উইলিয়াম পোর্টারফিল্ড সেঞ্চুরির খুব কাছে যেয়ে ফিরেছেন। তিনিও জীবন পেয়েছেন শুরুর দিকে। দারুণভাবে সুযোগ কাজে লাগানো ইনিংসটি তার ৯৪ রানের। অধিনায়ক ৭ চার ও ২ ছক্কায় ১০৬ বলে সাজিয়েছেন ইনিংসকে।

স্টার্লিংয়ের সঙ্গে পোর্টারফিলর্ডে জুটি ১৭৪ রানের। জুটি ভাঙেন রাহি, পোর্টারফিল্ডকে লিটনের ক্যাচ বানিয়ে। পরে আরও তিনবার উইকেট পাওয়ার উল্লাসে মাতেন এ পেসার।

রুবেল এদিন ২টি মেডেন নিয়েছেন, তবে ৭ ওভারে ৪১ রান একটু খরুচেই বলা যায়, উইকেট ওই ১টিই। সাকিবের প্রথম ওভারের প্রথম বলেই সাইফউদ্দিন পয়েন্টে ক্যাচ ফেলেছেন, এ অলরাউন্ডার আর উইকেটের দেখা পাননি। ৯ ওভারে দিয়েছেন ৬৫ রান। তার নবম ওভারে প্রতিপক্ষ তুলেছে ২৩ রান।

মাশরাফী বোলিংয়ে এসেছেন ইনিংসের মাঝ পেরিয়ে। ৮ ওভারে ৪৭ রান দিয়ে উইকেটশূন্য কেটেছে অধিনায়কের, আগের দুই ম্যাচে ৩টি করে উইকেট নিয়েছিলেন তিনি। মিরাজের জায়গায় আসা মোসাদ্দেক ৮ ওভারে ৩২ রান দিয়ে উইকেটের দেখা পাননি, তবে সবচেয়ে কম খরুচে। সাইফউদ্দিন ২ উইকেট পেয়েছেন, দারুণ বোলিংয়ে করে ৯ ওভারে ৪৩ রান দিয়েছেন। মার্ক আদিয়ার তার বলে হিট-উইকেট আউট হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-আয়ারল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাগতম জননেতা ওবায়দুল কাদের

পরবর্তী

দেশে ফিরে ওবায়দুল কাদের যা বললেন

পরবর্তী

দেশে ফিরে ওবায়দুল কাদের যা বললেন

পরীক্ষায় উতরে গেলেন রাহি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT