চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাব্বীকে নিয়ে পুলিশ প্রধানের দ্বৈত অবস্থান

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
৪:২২ পূর্বাহ্ণ ২১, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

পুলিশের আইজিপি এ কে শহীদুল হক এর আগে একবার বলেছিলেন, পুলিশ ঘুষ খেতে চাইলে যেন তাকে বেঁধে পুলিশে খবর দেওয়া হয়। আবার সেই আইজিপিই ব্যাংক কর্মকর্তা রাব্বীকে আটক-নির্যাতন ও পুলিশের ঘুষ চাওয়ার ঘটনায় বলেছেন, তল্লাশিতে সহযোগিতা না করে ফৌজদারি অপরাধ করেছেন রাব্বী।

একই বিষয় নিয়ে পুলিশ বাহিনীর প্রধানের দুই মন্তব্যে পুলিশের প্রতি জনগণের আস্থা আরো বেশি নষ্ট হবে বলেই মনে করছেন বিশিষ্টজনেরা। 

সাবেক আইনমন্ত্রী ও বার কাউন্সিলের সাবেক সভাপতি শফিক আহমেদ বলেন, আইজিপি যে বললেন ঘুষ চাইলে বেধে রেখে পুলিশে দেওয়ার কথা। সেটা কি সম্ভব? তারা যখন এসব অপরাধ করে সেটা নিশ্চয়ই তারা জনাকীর্ণ এলাকায় করে না। নির্জন এলাকায় করে। একজনকে যখন তল্লাশি করা হচ্ছে তখন সাধারণ মানুষ ক’জন থাকে যে এর প্রতিবাদ করবে? সেটার কথা বাদ দিলে তল্লাশি করারও তো কিছু নিয়ম কানুন আছে। রাস্তায় দাঁড়িয়ে যে কাউকেই কিন্তু তল্লাশি করা যায় না। যদি তার গতিবিধি সন্দেহজনক হয় তাহলেই তাকে তল্লাশি করা যায়। আর সে যখন তাকে প্রমাণ করেছে যে ব্যাংকের কর্মকর্তা তখন তো ছেড়ে দেওয়ার কথা ছিলো সেটা কেন করা হলো না। তাকে কেন মারধর করা হলো। সব মিলিয়ে আইজিপির এমন মন্তব্য জনগণের মনে পুলিশ নিয়ে আরো ভুল ধারণাই তৈরি করবে। 

একই কথা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজুর রহমান কার্জন। তার মতে, এটা আইজিপির দায়িত্বহীনতার পরিচয়। তার বক্তব্যই সাংঘর্ষিক। আর আমাদের আইজিপি সাহেবের এমন বক্তব্যতো আর এবারই প্রথম নয় এর আগেও এমন অনেক মন্তব্য করেছেন তিনি। এর মাধ্যমে শুধু নিজের অবস্থানই নয় এই বাহিনীর উপর দেশের মানুষের আস্থাও হারাচ্ছেন। এটা আইজিপির দায়িত্বহীনতারই পরিচয়। তাই এই ঘটনার পর তার হয় নিজেরই পদত্যাগ করা উচিত নয় জনগণের উচিত তাকে পদত্যাগে বাধ্য করা। 

পুলিশের কর্মকাণ্ড এদেশে অনেকটাই প্রশ্নবিদ্ধ। তাদের ভাবমূর্তিও প্রায় নষ্টই। তার উপর এমন একটি ঘটনা নিয়ে পুলিশের আইজিপির এমন মন্তব্য জনগণের মনে মিশ্র বার্তা প্রদান করবে বলেই মনে করেন সুজন (সুশাসনের জন্য নাগরিক) সম্পাদক বদিউল আজম মজুমদার।

তার মতে, দেশের বাইরে মানুষ নিজেকে কোনো ধরনের ক্ষতির হাত থেকে বাঁচাতে পুলিশের আশ্রয় নেয়। আমরা কিন্তু সেই আশা করিনা। আমরা জানিই তাহলে আরো বেশি হয়রানির শিকার হতে হবে। আইজিপি প্রথমে যে কথাটি বলেছিলেন সেটা জনগণকে সমর্থন দেওয়া হয়। কিন্তু রাব্বির ঘটনার পর তিনি আবার পুলিশকেই সমর্থন দেখান। এখন প্রশ্ন হচ্ছে তিনি কার পক্ষে থাকবেন? সহকর্মীদের নাকি জনগণের। তার মানসিকতা সবসময় এমন হওয়া উচিত যেন তিনি জনগণের পক্ষেরই লোক। 

আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী সবসময় জনগণের পক্ষেই থাকবে। তারা দুষ্টের দমন করবে আর শিষ্টের পালন করবে এটাই জনগণের প্রত্যাশা। কিন্তু সেটা যদ না হয় তাহলে জনগণ হতাশ তো হবেই।   

বাসা ভাড়া দিতে গত ৯ জানুয়ারি রাত ১১টার দিকে এটিএম বুথ থেকে টাকা তুলে বাসায় ফিরছিলেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক ছাত্র গোলাম রাব্বানী ওরফে রাব্বী। তিনি একজন গণমাধ্যমকর্মীও। 

পথেই পুলিশ তাকে তল্লাশীর নামে নির্যাতন করে। শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করে টাকা দাবি করে । টাকা না দিলে তাকে ক্রসফায়ারে দেওয়ার হুঁমকিও দেয়। এরপরেই সেই ঘটনায় সারা দেশে শুরু হয় তোলপাড়। 

তবে আটকের কথা শিকার করলেও রাব্বানীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন এএসআই মাসুদ শিকদার। মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।     

ট্যাগ: পুলিশি নির্যাতন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইএস নয়, ২৭ বাংলাদেশীর ১৪ জন আনসারুল্লাহ বাংলা টিমের

পরবর্তী

১২ বছর পরে অক্ষয়-টুইঙ্কেলের বিয়ের তথ্য ফাঁস

পরবর্তী

১২ বছর পরে অক্ষয়-টুইঙ্কেলের বিয়ের তথ্য ফাঁস

প্রয়াত রানার বাড়িতে স্মৃতিকাতর হোয়াটমোর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তের দুর্যোগে কোন দেশের কত নাগরিক নিখোঁজ?

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শুধু আয় নয়, সঞ্চয়ও কেন জরুরি?

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রায় ২৪ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রামে আধুনিক শিক্ষার স্বপ্নে কটিয়াদিতে যাত্রা শুরু গ্রিনফিল্ড একাডেমির

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT