চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইএস নয়, ২৭ বাংলাদেশীর ১৪ জন আনসারুল্লাহ বাংলা টিমের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২১ পূর্বাহ্ণ ২১, জানুয়ারি ২০১৬
অন্যান্য, অপরাধ
A A

সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো ২৭ বাংলাদেশীর সাথে আইএস সম্পৃক্ততা পাওয়া যায় নি। তবে এদের ১৪ জন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে জানিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ।

দীর্ঘ একমাস টিএফআই সেলে ফেরত পাঠানো জঙ্গিদের জিজ্ঞাসাবাদ শেষে আজ এক রাজধানীর ডিবি কার্যালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানায় পুলিশের গোয়েন্দা শাখা।

সিঙ্গাপুরে নির্মাণ শ্রমিকের কাজে থাকা ওই ২৭ জনকে গত ১৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়। সবার কাজের অনুমতি বাতিল করে ২৬ জনকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ফেরত পাঠানো হয় বাংলাদেশে।

এরই মধ্যে গত ২১ ডিসেম্বর ঢাকার উত্তরার এক বাসা থেকে ওই ২৬ জনকে ‘আটক’ করে পুলিশ। পরে উত্তরা পূর্ব থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে ১৪ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ২৭ বাংলাদেশীকে গ্রেপ্তারের তথ্য বুধবারই সিঙ্গাপুর কর্তৃপক্ষ প্রথম প্রকাশ করে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করলেও চ্যানেল আই অনলাইনে খবরটি প্রকাশিত হয়েছিলো ১ মাস আগেই।

চ্যানেল আই অনলাইনে ১৯ ডিসেম্বর, ২০১৫ প্রকাশিত এনামূল কবীর রুপমের ওই প্রতিবেদনে জানানো হয়েছিলো, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো ২৫ বাংলাদেশীকে বাংলাদেশের টিএফআই (টাস্কফোর্স ইন্টারোগেশন) সেলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ট্যাগ: সিঙ্গাপুরে আটক জঙ্গি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাব্বীর মামলা নিতে হাইকোর্টের আদেশ স্থগিত

পরবর্তী

রাব্বীকে নিয়ে পুলিশ প্রধানের দ্বৈত অবস্থান

পরবর্তী

রাব্বীকে নিয়ে পুলিশ প্রধানের দ্বৈত অবস্থান

১২ বছর পরে অক্ষয়-টুইঙ্কেলের বিয়ের তথ্য ফাঁস

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT