চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনীতিকে অর্থবহ করতে চট্টগ্রামের উন্নয়ন জরুরি: পরিকল্পনামন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫০ পূর্বাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৫
অর্থনীতি
A A

ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুরবস্থা কাটিয়ে নতুন রূপ দেয়ার ঘোষণা দিয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশের রাজনীতিকে অর্থবহ করতে চট্টগ্রামের উন্নয়ন জরুরি। চট্টগ্রামের উন্নয়ন বিষয়ে দৈনিক বনিক বার্তা ও পাওয়ার এন্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত সেমিনারে একথা বলেন মন্ত্রী।

গোল টেবিল আলোচনায় পরিকল্পনা মন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনীতিকে অর্থবহ করতে চট্টগ্রামের উন্নয়ন জরুরি। দক্ষিণ-পশ্চিম এশিয়ার সাথে সংযোগের ক্ষেত্রে চট্টগ্রাম সবচেয়ে বড় করিডর। দেশের উন্নয়ননীতি বাস্তবায়নের জন্য সরকার এই করিডরকে ‘শক্তিশালী সংযোগস্থল’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, শুধু গভীর সমুদ্রবন্দর নির্মাণের দিকে মনোযোগ দিলে হবে না, চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়নে স্থানীয় সরকারকে কার্যকর করে জবাবদিহির আওতায় আনতে হবে।

Banglabid

পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের উন্নয়ন নীতিতে ভৌগলিকগত অবস্থানের কারণে চট্টগ্রামের উন্নয়নকে সর্বাধিক অগ্রাধিকার দেয়া হচ্ছে। চট্টগ্রামের কানেকটিভিটি বাড়াতে না পারলে বিশ্ব বাণিজ্যে আমরা পিছিয়ে পড়বো। এ উপলব্ধি থেকে সরকার এ অঞ্চলের অবকাঠামো উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

পিপিআরসির চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের সঞ্চালনায় সেমিনারে পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আব্দুল মজিদ,পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম, চট্টগ্রাম সমিতির সভাপতি বজলুর রহমান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক এম এম নাসিরউদ্দিন প্রমুখ আলোচনায় অংশ নেন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ হ ম মুস্তফা কামালচট্টগ্রামপরিকল্পনামন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গণতন্ত্র আসলে তারেক ফিরবে: মওদুদ

পরবর্তী

গণহারে অভিবাসী গ্রহণ করা সম্ভব নয়: ডেভিড ক্যামেরন

পরবর্তী

গণহারে অভিবাসী গ্রহণ করা সম্ভব নয়: ডেভিড ক্যামেরন

হারলেও মনে থাকবে বাংলাদেশের ঐতিহাসিক ম্যাচ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT