মানবতা বিপন্ন হলেও অভিবাসী নিতে রাজি নয় যুক্তরাজ্য। অভিবাসী সমস্যাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, গণহারে ইউরোপের দেশগুলো অভিবাসী গ্রহণ করা সম্ভব নয়।
অভিবাসীদের আশ্রয় দেয়ার চেয়ে সংঘাতময় দেশগুলোতে শান্তি প্রক্রিয়া শুরু করতে উদ্যোগ নেয়া উচিত বলে মনে করেন বৃটিশ প্রধানমন্ত্রী।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ এবং আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী এন্ডা কেনি অভিবাসন সংকট সমাধানে ইউরোপের সব দেশকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। একে মানবিক বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছেন আইরিশ প্রধানমন্ত্রী।






