চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারলেও মনে থাকবে বাংলাদেশের ঐতিহাসিক ম্যাচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

এরকমটাই হওয়ার কথা ছিলো। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল বাংলাদেশকে সাবলীলভাবে হারাবে। হয়েছেও তাই। তবে বাংলাদেশ তার স্ট্যান্ডার্ডে যে খুব খারাপ খেলেছে তা নয়। বরং ঐতিহাসিক এই ম্যাচে তাদের পারফরম্যান্সের কথা মনে রাখবে সবাই।

দশ বছর পর পার্থে খেললো অস্ট্রেলিয়া। ‘রোড টু রাশিয়া’র এই ম্যাচে একটু টগবগিয়ে ছিলো আগে থেকেই। সকারুদের মনে-প্রাণে ছিলো ধ্বংসাত্মক জয়। জয় তারা পেলো। কিন্তু ঠিক যেমনটা তারা চেয়েছিলো তার থেকে হয়তো আর একটু বেশিই ছিলো তাদের মনে। কারণ খেলার শুরুটা ছিলো বিধ্বংসী। সকারুরা তেড়ে এসেছিলো এবং খুব দ্রুতই দুটো গোল তারা পেয়ে যায়।

প্রথমার্ধে সে অর্থে বলতে গেলে বাংলাদেশ কোনোভাবেই মধ্যমাঠ অব্দি উঠে আসতে পারেনি। অনেক শংকা, অনেক ভয় কাজ করেছে। আর এই ভয় ছিলো পজেশন হারিয়ে ফেলার।

Banglabid

হলুদ জামা গায়ে অস্ট্রেলিয়াকে এদিন ব্রাজিল মনে হয়েছে। নিজেদের ছন্দপতন হয়নি একবারের জন্যও। ওয়ান-টু-ওয়ান খেলেছে, কখনো খেলা ওয়াইড-ওপেন করে খেলেছে, কখনো বড় বল দিয়েছে উইং-এ। সবচেয়ে বড় ব্যাপার, একটির পর একটি নিখুঁত ক্রস ডি-বক্সে ফেলতে সক্ষম হয় তারা।

বাংলাদেশ যে বল পায় নি তা নয়। তবে সেটা খুবই কম। এটা আস্থার অভাব। আর আস্থার অভাব তখনই দেখা যায়, যখন পায়ে বল থাকে না।

অস্ট্রেলিয়ানদের ছোট ভুলগুলোর মাশুল হতে পারতো কাউন্টার-অ্যাটাক। তা হয়নি। কারণ বল পায়ে নিয়ে কে কাকে দেবে, তা নিয়ে একটা তাড়াহুড়া কাজ করেছে বাংলাদেশী খেলোয়াড়দের ভেতর।

Reneta

আর যেহেতু সবাই নীচে নেমে খেলছিলো, তাই দূর থেকে দেখতে অনেকটা ক্লাস্টার (এক জায়গায় জড়ো) মনে হচ্ছিলো। কীরকম একটা ভয় কাজ করেছে সবার মাঝে, তা স্পষ্টই বোঝা গেছে।

এত বড় মঞ্চে খেলার কম অভিজ্ঞতা বাংলাদেশকে ভুগিয়েছে। যদি নিয়মিতভাবে এই দলটি আন্তর্জাতিক ম্যাচগুলো খেলার সুযোগ পায়, নিশ্চিত যে এই দলটি অনেকেরই নজর কাড়বে।

গোলরক্ষক শহীদুলের কিপিং ছিলো অসম্ভব প্রশংসনীয়। এনআইবি স্টেডিয়ামের ১৯ হাজার ৪শ’ ৯৫ জন দর্শক’ও মানবে সে কথা।

বিশ্বের ১৭৩ তম দল হয়ে বাংলাদেশ দ্বিতীয়ার্ধে বিশ্বকাপ খেলা একটা দলের বিরুদ্ধে যে কিছুটা উঠে এসে খেলেছে সেটা’ও বা কম কি! সব মিলিয়ে অভিজ্ঞতার বিচারে ৫-০ ব্যবধানের এই হার ততটা মন্দ নয়। 

লাল-সবুজের খেলোয়াড়েরা এরকম বড় আসরে এইতো প্রথম খেলার অভিজ্ঞতা পেলো।

টিম কাহিল-এর মতো খেলোয়াড়দের সাথে এক মাঠ ভাগ করে নেয়া কম বড় অভিজ্ঞতা নয়। ঐতিহাসিক এই ম্যাচের অংশ হতে পেরেছে পার্থে বসবাসরত বাংলাদেশিরাও।

সারা বিশ্বের সব কোণাতেই বাংলাদেশি ফুটবলপ্রেমীরাও আজকের দিনটিকে ফুটবল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন বলেই মনে রাখবে।

বিশ্বকাপ বাছাই-এ বাংলাদেশের পরবর্তী খেলা ৮ সেপ্টেম্বর ঘরের মাঠে জর্ডানের বিপক্ষে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফুটবল
শেয়ারTweetPin

সর্বশেষ

আত্মবিশ্বাসী কথাই শোনালেন শান্ত, কয়দিন খেলতে চান সেটাও জানালেন

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য: সিদ্ধান্ত নয়, প্রয়োজন জনস্বার্থের

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেড় ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ইটভাটায় যুবদল নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT