চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে র‌্যাবের হাতে ৮ ভুয়া ডিবি সদস্য গ্রেফতার

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৪:১৯ অপরাহ্ণ ১৭, জুন ২০১৭
অপরাধ
A A

রাজধানীর ধানমন্ডির সোবহানবাগ এলাকা থেকে ভুয়া ডিবি চক্রের ৮ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-২। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ১টি প্রাইভেটকার, ১টি চাপাতি, ২টি ডিবি পুলিশের জ্যাকেট, ২টি হ্যান্ডকাফ ও ওয়াকিটকি জব্ধ করা হয়েছে।

শনিবার দুপুরে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে র‌্যাব ২ কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো: ইফতেখারুল মাবুদ এসব তথ্য জানান।

গ্রেফতারকৃত ভুয়া ডিবি সদস্যরা হলেন, দলনেতা হেমায়েত হোসনে ওরফে বিডিআর হেমায়েত ওরফে জসীম উদ্দীন, সহ দলনেতা জুয়েল হোসেন ওরফে জুয়েল রানা , ফরিদুল ইসলাম ফরিদ, মো: মোরশেদুল ইসলাম খান, মোহাম্মদ আলী, আইয়ুব বেপারি ওরফে আইয়ুব আলী শেখ স্বপন সরকার ও শেখ নাফিস ওরফে শহর আলী।

Banglabid

লেফটেন্যান্ট কর্নেল ইফতেখারুল মাবুদ জানান, আটক ব্যক্তিদের মধ্যে দলনেতা হেমায়েতের বিরুদ্ধে রাজধানী ও রাজধানীর বাইরে ৮টি, আইয়ুবের বিরুদ্ধে ৫টি ও জুয়েলের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। ডাকাত দলটির সবাই ইতিপূর্বে জেলে থেকেছে। তাদের পরিচয়ও জেলখানা থেকে ।

‘জেলখানায় থাকাকালীন ভুয়া ডিবি চক্রের সন্ত্রাসীরা একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার পর তারা সেখানে অপরাধের ছক কষে এখন সক্রিয়ভাবে অপরাধের সঙ্গে জড়িয়েছে।’

আইন-শৃঙ্খলা বাহিনীতে এই গ্রেফতারকৃত ডাকাতদের কেউ আগে কর্মরত ছিল কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইখতেখারুল মাবুদ বলেন, এখন পর্যন্ত তারা এমন কোনো তথ্য আমাদের দেয়নি। আমরা তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি।

Reneta

তিনি বলেন, রমজান ও ঈদকে সামনে রেখে তারা বড় ধরণের নাশকতা চালাতে চেয়েছিল। চক্রটি দীর্ঘ দিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে রাজধানী ও রাজধানীর আশেপাশে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন গাড়ি থামিয়ে ডাকাতি, ছিনতাই ও মালামাল লুটপাট করে আসছে।

এছাড়া রাজধানীর বিভিন্ন বাসা-বাড়িতে ডাকাতিও করছে এ চক্রটি। সর্বশেষ তারা এক মাস আগে টাঙ্গাইলের মির্জাপুরে একটি গাড়ী ছিনতাই করেছে।

তিনি বলেন, শুক্রবার রাতে ধানমন্ডির একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিয়ে বাড়িটিতে প্রবেশের সুযোগের জন্য অপেক্ষা করতে থাকে। এসময় র‌্যাব হাতে নাতে তাদের গ্রেফতার করে।

ছবি: ওবায়দুল হক তুহিন  

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

তরুণদের আগলেই রাখছেন মাশরাফি

পরবর্তী

আইসিটি ডিভিশনের ওয়েবসাইট ভারতীয় হ্যাকারদের দখলে

পরবর্তী

আইসিটি ডিভিশনের ওয়েবসাইট ভারতীয় হ্যাকারদের দখলে

রোনালদোকে পেতে আকাশ ছোঁয়া খরচ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প একনেকে অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আগস্ট ১৯, ২০২৬

সরকারের ১৮০ দিন: সামাজিক সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জে  দীপু মনির মেয়ে দিপাবলি।

জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT