চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাখাইনে পরিস্থিতি স্বাভাবিক দেখাতে স্কুল খোলার নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের রাখাইনে রাজ্যের মংডু, বুথিডং, এবং রাথেডং টাউনশিপে স্কুলের কার্যক্রম স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সংখ্যালঘু রোহিঙ্গা নিধনের বিষয়টি আড়াল করতেই এমন উদ্যোগ বলে স্পষ্টতই প্রতীয়মান।

বর্বর নির্যাতনের ভয়ার্ত পরিবেশকে স্বাভাবিক করে উপস্থাপনের চেষ্টার পরও শঙ্কিত শিক্ষা সংশ্লিষ্টরা। শঙ্কিত শিক্ষকদের দাবি, পূর্ণ নিরাপত্তার।

রাখাইন রাজ্যের শিক্ষা কার্যালয়ের হিসাব অনুযায়ী, ২৫ আগস্টে ‘সন্ত্রাসী হামলার’ পর থেকে ৪২৬টি স্কুল বন্ধ হয়ে যায়। এগুলোর মংডুর ১৮৩টি, বুথিডং এর ২২২ এবং রুথেডং টাউনশিপের ২০টি স্কুল রয়েছে। মিয়ানমার টাইমস পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটিতে আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মি’র (আরসা) হামলার বিষয়টিই শুধু উল্লেখ করা হয়।

Banglabid

দেশটির সেনা ও পুলিশের তল্লাশিচৌকিতে আরসা হামলা চালিয়েছে, এমন অভিযোগেই মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা নিধন অভিযান শুরু করে। যার জেরে এখন পর্যন্ত প্রায় ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, সাথে এনেছে হত্যা, ধর্ষণের দুর্বিসহ অভিজ্ঞতা।

প্রতিবেদনে বলা হয়, হামলার পর বুথিডং টাউনের বন্ধ হয়ে যাওয়া ২০টি স্কুল ইতিমধ্যেই চালু হয়েছে। নিরাপদ পরিস্থিতি বিবেচনায় অন্যান্য স্কুলও খুলে দেয়া হবে বলে জানিয়েছেন টাউনশিপ শিক্ষা অফিস।

বুথিডং টাউনশিপের শিক্ষা অফিসার উ নিয়ুন্ত পায়ে মিয়ানমার টাইমসকে ২২ সেপ্টেম্বর জানান, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই ২০টি স্কুলে ক্লাস শুরু হয়েছে। অন্যান্যগুলোও স্থানীয় টাউনশিপ কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী কার্যক্রম শুরু করবে।

Reneta

তিনি বলেন, বুথিডং টাউনশিপে মোট ২২২টি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৬৫ হাজার। টাউনশিপের শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ২০টি স্কুল পুনরায় চালুর দিনে সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের এক-চতুর্থাংশ উপস্থিত ছিলেন।

মংডু, বুথেডং ও রথেডং টাউনশিপের সকল শিক্ষা কর্মকর্তার জন্য ১২ সেপ্টেম্বর একটি নোটিশ জারি করা হয়। যাতে ১৯ সেপ্টম্বরের মধ্যে স্কুল চালু করতে বলা হয়।  অন্যথায় কর্মী শৃঙ্খলা বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুশিয়ারি দেয়া হয়।

মিয়ানমার টিচার’স ফেডারেশন এক বিবৃতিতে শিক্ষকদের কাজে ফেরার জন্য জোড় করতে নিষেধ করেছেন। এর কারণ হিসেবে বলা হয়, পরিস্থিতি এখনও সম্পূর্ণ নিরাপদ হয়নি। কর্তৃপক্ষের অবশ্যই কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইসলাম প্রচারে পাশে থাকায় ধন্যবাদ জানালেন অনন্ত জলিল

পরবর্তী

উনিশের উচ্ছ্বাসে ইমপ্রেসের উনিশ ছবি

পরবর্তী
বাংলাদেশের জনপ্রিয় মিউজিক ভিডিও, উনিশের উচ্ছ্বাসে ইমপ্রেসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

উনিশের উচ্ছ্বাসে ইমপ্রেসের উনিশ ছবি

রণবীর সিং ও কপিল দেব

কপিল দেবের বায়োপিকে রণবীর সিং

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT