চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে চলত সেলিমের ‘অনলাইন ক্যাসিনো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

মোবাইলে টি-২১ ও পি-২৪ নামের দুটি অ্যাপস জুয়াড়িরা ডাউনলোড করে পছন্দমতো গেম বাছাই করে খেলা শুরু করতেন। খেলায় জিতল টাকা জমা হতো জুয়াড়ির নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে, আর হারলে টাকা কাটা যেত ওই একই অ্যাকাউন্ট থেকে।

গেমসগুলোতে পুরোপুরি বাংলায় নির্দেশনা রয়েছে। অনলাইন ক্যাসিনো থেকে অর্জিত আয় বিশেষ পন্থায় সংগ্রহ করে পাচার করা হতো বিদেশে।

বাংলাদেশে অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূলহোতা সেলিম প্রধানকে আটকের পর বেরিয়ে এসেছে এমন নানা তথ্য।

Banglabid

উত্তর কোরিয়ান নাগরিক দো এর সঙ্গে ৫০/৫০ পার্টনারশিপে পি-২৪ এবং টি-২১ নামে দুইটি অনলাইন ক্যাসিনো পরিচালনা করতেন সেলিম প্রধান। যা তার মালিকানাধীন প্রধান গ্রুপের ওয়েবসাইটেও স্পষ্ট বর্ণনা রয়েছে।

মঙ্গলবার বিকেলে সেলিম প্রধানের বাসা ও অফিসে অভিযান শেষে এসব তথ্য জানান র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম।

তিনি বলেন, র‍্যাবের সাইবার মনিটরিং সেল ধারাবাহিক তদন্তে জানতে পারে কিছু অসাধু ব্যবসায়ী অনলাইনে ক্যাসিনো পরিচালনা করে আসছে। এর ভিত্তিতে আমরা অপারেশন প্ল্যান করি। এর মধ্যেই খবর পাই অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিম প্রধান দেশ ছাড়ছেন।

Reneta

‘‘তাৎক্ষণিক শাহজালাল বিমানবন্দরে থাইল্যান্ডগামী একটি ফ্লাইট থেকে নামিয়ে আনতে সক্ষম হই। এরপর গতকাল সন্ধ্যা থেকে আমরা সেলিম প্রধানের বাসা ও অফিসে অবস্থান নেই। পুরো প্রক্রিয়াটিকে পূর্ণ নীরিক্ষা করতে আমাদের অভিযান শেষ করতে অনেক সময় লেগেছে।’’

তিনি বলেন, এ অভিযানে তার বাসা ও অফিস থেকে ৪৮ বোতল বিদেশি মদ, ২৯ লাখ টাকা, ২৩টি দেশের মোট ৭৭ লাখ সমমূল্যের বৈদেশিক মুদ্রা, ১২টি পাসপোর্ট, ২টি হরিণের চামড়া, ২৩টি ব্যাংকের ৩২টি চেক, চারটি ল্যাপটপ এবং অনলাইন গেমিং পরিচালনার একটি বড় সার্ভার জব্দ করা হয়েছে।

আটক সেলিম প্রধানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এ র‌্যাব কর্মকর্তা বলেন, ১৯৭৩ সালে ঢাকায় জন্ম নেওয়া সেলিম ১৯৮৮ সালে ভাইয়ের সহযোগিতায় জাপান চলে যান। এরপর সেখানে গাড়ির ব্যবসা শুরু করেন । এক পর্যায়ে জাপান থেকে থাইল্যান্ডে এসে শিপ ব্রেকিংয়ের ব্যবসা শুরু করেন।

‘‘সেখানে উত্তর কোরিয় নাগরিক দো এর সঙ্গে পরিচয় হয় সেলিম প্রধানের। দো বাংলাদেশে সেলিমের মাধ্যমে বিনিয়োগ করার ইচ্ছা প্রকাশ করেন এবং অনলাইনে ক্যাসিনো ব্যবসার পরামর্শ দেন। তার ব্যবসায়িক সকল নথি পর্যালোচনা করে জানা গেছে মি. দো এবং সেলিমের ৫০/৫০ পার্টনারশিপ রয়েছে।’’

সেলিম প্রধান গত ১ বছর ধরে অনলাইনে ক্যাসিনো ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এর মাধ্যমে মোট কি পরিমাণ অর্থ উপার্জন হয়েছে এবং বিদেশে পাচার করে আসছিলো তা তদন্ত সাপেক্ষে জানানোর কথা বলেছেন র‍্যাব-১ অধিনায়ক।

আটক সেলিম প্রধান ও তার সহযোগী আক্তারুজ্জামানের বিরুদ্ধে মানি লন্ডারিং আইন, ফরেন কারেন্সি আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও মাদক আইনে অভিযোগ আনা হবে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেলিম প্রধান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সুখী দেশ’ ফিনল্যান্ডের শপিংমলে হামলা, নিহত ১

পরবর্তী

৬৯ বছরের ইতিহাসে ‘পাপ-পুণ্য’ হচ্ছে গুরুত্বপূর্ণ বাংলা ছবি!

পরবর্তী

৬৯ বছরের ইতিহাসে ‘পাপ-পুণ্য’ হচ্ছে গুরুত্বপূর্ণ বাংলা ছবি!

১০০ বলের ক্রিকেটে নিলামে থাকছেন সাকিবও

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে একদিনে ৯৯৪ রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT