চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে ‘দ্য শেফ টিভি রিয়্যালিটি শো’র প্রধান বিচারক কেকা ফেরদৌসী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ২৮, জুন ২০১৮
লাইফস্টাইল
A A

২০১৭ সালে ‘দ্য শেফ টিভি রিয়্যালিটি শো’র যাত্রা শুরু করে। যা প্রচার করে লন্ডনভিত্তিক প্রচারিত চ্যানেল আই। গত জানুয়ারি মাসে ‘দ্য শেফ’ টিভির প্রযোজনা প্রতিষ্ঠান নর্দান আই প্রডাকশনের ফাউন্ড ইন ডাইরেক্টর মোহাম্মদ আলমগীর এবং প্রতিষ্ঠানের সিইও টিটু আহাদ ঢাকায় এসে বাংলাদেশের রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসীকে শুভেচ্ছাদূত করে সিজন-২’র যাত্রা শুরু করেন।

গেল বুধবার কেকা ফেরদৌসী ইংল্যান্ডের নিউক্যাসেল শহরে এসে পৌঁছান। সেই সাথে অনুষ্ঠানের উপস্থাপনার জন্য আসেন চ্যানেল আইয়ের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অনন্যা রূমা। গেল মঙ্গলবার লিডস সিটি কলজের হপিটালিটি ডিপার্টমেন্টের সহযোগিতায় টিভি শো’র রেকর্ডিং শুরু হয়। মূলত ইংল্যান্ডের বাংলাদেশী রেস্টুরেন্টের শেফদেরকে আরো দক্ষ শেফ তৈরি করাই হচ্ছে এই প্রতিযোগিতার লক্ষ্য।

Banglabid

এখানে কেকা ফেরদৌসী প্রধান বিচারক হিসেবে কাজ করছেন। সেই সাথে নর্থ ইস্ট কলোনারি ট্রেড অ্যান্ড অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডগলাস জর্দান উপস্থিত ছিলেন। লিডস সিটি কলেজের হসপিটালিটি ডিপার্টমেন্টের প্রোগ্রাম ডিরেক্টর প্রথমে উপস্থিত শেফদেরকে একটি প্রাথমিক প্রশিক্ষণ দেন। পরে শেফরা তাদের পছন্দমত ডিস রান্না করে বিচারকদের সামনে পরিবেশন করেন। বিশেষ বিচারক হিসেবে উপস্থিত ছিলেন লিডসের বিশিষ্ট ব্যবসায়ী বেঙ্গল ট্রিপারের ডিরেক্টর দবির মল্লিক। পুরো অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন মল্লিক ওয়াহিদ মিয়া এবং চ্যানেল আই ইউরোপ নর্থ ওয়েস্টের করেসপন্ডেন্ট মাহি মাসুম।

আগামী সোমবার নিউক্যাসেল কলেজ এবং শহরের বাংলাদেশী কমিউনিটি সেন্টারে টানা চারদিন প্রতিযোগিতার রেকর্ডিং চলবে। ফাইনাল রাউন্ডে বিশেষ বিচারক হিসেবে অংশ নেবেন ব্রিটিশ কারি অস্কারের প্রতিষ্ঠাতা পরিচালক এনাম আলী এমবিই এবং ব্রিটিশ মাস্টার শেফের চেয়ারম্যান। রেকর্ডিং শেষে শিগগিরই চ্যানেল আইয়ের পর্দায় অনুষ্ঠানটি প্রচার করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্যা রুমাকেকা ফেরদৌসী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬

ভূমধ্যসাগরে নৌকায় খাবার-পানি ছিল না, ৯ বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

বুটজোড়া তুলে রাখার পথে রোনালদো, অবসর নিয়ে দিলেন স্পষ্ট ইঙ্গিত

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT