চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের সঙ্গী কে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

সাব্বির রহমান সবার শেষে ব্যাটিং অনুশীলন করলেন। অন্যদিকে বোলারদের নেটে তাসকিন, রাব্বি, রুবেলকে আগপাছ তালিকায় ফেলা গেল না। সবাই একসঙ্গে কখনো বাউন্স, কখনো লাইন ঠিক রাখার অনুশীলন করলেন। এই দুটো ঘটনার সঙ্গে দুটো ব্যাপার জড়িত।

এক. মঙ্গলবারের ম্যাচে সাব্বির রহমানের জায়গা অনিশ্চিত। তাই সবার শেষে তার অনুশীলন সূচি নির্ধারিত ছিল।

দুই. সকাল পর্যন্ত উইকেটে ঘাস থাকলে তিন পেসার; না থাকলে দুইজন। তাই পেসারদের মধ্যে মোস্তাফিজ বাদে কেউ নিশ্চিত নন। সবাই একসঙ্গে সমান উদ্যমে টানা হাত ঘুরিয়ে গেলেন।

Banglabid

একাদশ নিয়ে অমন পরিকল্পনার আভাস মিলেছে অধিনায়কের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও। তিনি বলে যান, ‘আমরা দুদিন আগেও দেখেছি উইকেটে ঘাস আছে। এখন ততটা নেই। মঙ্গলবার সকালেও উইকেট দেখব। তারপর একাদশ ঠিক করবো।’

বাংলাদেশ শ্রীলঙ্কায় সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছিল ২০১৩ সালে। ওই সিরিজের প্রথম ম্যাচে মুশফিকরা নিজেদের প্রথম ইনিংসে ৬৩৮ রান তোলে। সেবার গলে বিশ্বের অন্যতম সেরা ফ্ল্যাট উইকেট বানানো হয়েছিল। সেই দিনে আর এই দিনে বিস্তর তফাৎ। শ্রীলঙ্কা ওই ধরনের উইকেট এ যাত্রায় বানাবে না বলেই বাজি ধরা যায়। স্কোয়াডে লাসিথ মালিঙ্গা নামটা না থাকলেও যারা আছেন তারাই পেস আগুনে বাংলাদেশকে পোড়ানোর ক্ষমতা রাখেন। তাই উইকেটে ঘাস থাকলেও থাকতে পারে।

সেক্ষেত্রে মোস্তাফিজের সঙ্গে আরেক প্রান্ত সামলানোর দায়িত্ব পড়তে পারে তাসকিন আহমেদের। আর শুভাশিস রায়কে রাখা হলে তাইজুল ইসলাম বাদ পড়তে পারেন।

Reneta

সাব্বির মূলত জায়গা হারাচ্ছেন লিটন দাসের কারণে। মুশফিক এখন থেকে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলবেন। আর উইকেট সামলাবেন লিটন। তাই কম্বিনেশন ঠিক রাখতে দর্শক হতে হচ্ছে সাব্বিরকে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

গলে সমানে সমান লড়াই হবে: রকিবুল

পরবর্তী

পঞ্চমাত্রিক প্রযুক্তিতে ৭ মার্চের ভাষণ দেখতে পাবে ছাত্রছাত্রীরা

পরবর্তী

পঞ্চমাত্রিক প্রযুক্তিতে ৭ মার্চের ভাষণ দেখতে পাবে ছাত্রছাত্রীরা

রুশ-মার্কিন উত্তেজনার আড়ালে শক্তি বাড়াচ্ছে জার্মানি

সর্বশেষ

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT