চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঞ্চমাত্রিক প্রযুক্তিতে ৭ মার্চের ভাষণ দেখতে পাবে ছাত্রছাত্রীরা

মেহেদী মাসুদ মেহেদী মাসুদ
৯:২৯ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৭
বিনোদন
A A

পঞ্চমাত্রিক প্রযুক্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেখতে পাবে স্কুলের ছেলেমেয়েরা। শিগগিরই পঞ্চমাত্রিক প্রযুক্তি সম্পন্ন বাস আনা হবে। এই বাসে বসে স্কুলের ছেলেমেয়েরা সেই ভাষণ দেখার পাশাপাশি ১৯৭১ সালের ৭ মার্চের রেসকোর্স ময়দানের পরিবেশ অনুভব করতে পারবে। এরই মধ্যে ভাষণের মূল ভিডিওটি ত্রিমাত্রিক প্রযুক্তিতে তৈরি হয়েছে। এই ত্রিমাত্রিক ভিডিওচিত্রের নাম ‘পিতা’। আজ সোমবার বি​কালে এর উদ্বোধনী প্রদর্শনী হলো রাজধানীর স্টার সিনেপ্লেক্সে। আর তা দেখে মুগ্ধ হয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ত্রিমাত্রিক ভিডিওচিত্র ‘পিতা’ তৈরিতে মুখ্য ভূমিকা রেখেছেন কাজী জসিমুল ইসলাম বাপ্পি। ছিলেন তিনিও। এই উদ্যোগের সঙ্গে আছে চ্যানেল আই ও বিজ্ঞাপনী সংস্থা মাত্রা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও মাত্রার অংশীদার আফজাল হোসেন।

ত্রিমাত্রিক ভিডিওচিত্র ‘পিতা’র উদ্বোধনী প্রদর্শনীতে অতিথিরা

জসিমুল ইসলাম বাপ্পি বলেন, ‘আজকের প্রজন্ম ত্রিমাত্রিক প্রযুক্তিতে ব্যাটম্যানকে দেখে আনন্দ পায়। ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবু​র রহমানের সেই ঐতিহাসিক ভাষণ আজকের ছেলেমেয়েদের কাছে তাদের মতো করে নিয়ে যেতে হবে। এখানে আধুনিক প্রযুক্তির কোনো বিকল্প নেই। আরও ভালো হবে, যদি পঞ্চমাত্রিক প্রযুক্তি যুক্ত করা যায়। আর সেটা শতভাগ সম্ভব হলে নতুন নতুন ছেলেমেয়েরা বঙ্গবন্ধুকে নতুন করে চিনতে ও জানতে পারবে।’

Banglabid

দেশের চার কোটি ছাত্রছাত্রীর কাছে পঞ্চমাত্রিক ভিডিওচিত্র ‘পিতা’ নিয়ে যেতে চান কাজী জসিমুল ইসলাম বাপ্পি। বললেন, ‘সরকারের কাছ থেকে সহযোগিতা পেলে আমরা বাসে পঞ্চমাত্রিক প্রযুক্তির হল তৈরি করব। এই বাসগুলো দেশের বিভিন্ন জেলার স্কুলগুলোতে যাবে, সেখানে ছাত্রছাত্রীদের পঞ্চমাত্রিক ভিডিওচিত্র দেখানো হবে।’

এ ব্যাপারে আশ্বাস দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘পঞ্চমাত্রিক প্রযুক্তিতে এই ভিডিওচিত্র সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য যা যা করতে হবে, আমরা সবটাই করব।’

ত্রিমাত্রিক ভিডিওচিত্র ‘পিতা’র উদ্বোধনী প্রদর্শনী শেষে স্কুলের ছেলেমেয়েদের সঙ্গে অতিথিরা

প্রদর্শনীর পর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘আধুনিক প্রযুক্তি ইতাহাসকে কতটা জীবন্ত করে তুলতে পারে, তা প্রমাণিত হলো।’

Reneta

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘আমি ফিরে গিয়ে​ছিলাম ১৯৭১ সালের ৭ মার্চের সেই রেসকোর্স ময়দানে। আমি চোখের পানি ধরে রাখতে পারছিলাম না।’

কাজী জসিমুল ইসলাম বাপ্পি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ত্রিমাত্রিক ভিডিওচিত্র ‘পিতা’ তৈরি করেছেন। এ কাজে তার সময় লেগেছে পাঁচ মাস। তিনি বলেন, ‘কিছু পাওয়ার আশা করে নয়, নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা তৈরি করার জন্যই আমি এমনি আরও কাজ করব।’

আলোকচিত্রী : সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭ মার্চের ভাষণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোস্তাফিজের সঙ্গী কে?

পরবর্তী

রুশ-মার্কিন উত্তেজনার আড়ালে শক্তি বাড়াচ্ছে জার্মানি

পরবর্তী

রুশ-মার্কিন উত্তেজনার আড়ালে শক্তি বাড়াচ্ছে জার্মানি

পয়মন্ত ভেন্যুতে নতুন ইতিহাসের অপেক্ষা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT