চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোশাররফ রুবেলকে আরও ১০ লাখ টাকা দেবে বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫০ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্রেন টিউমারে আক্রান্ত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ক্যান্সারের ঝুঁকি কমাতে দেয়া হচ্ছে কেমোথেরাপি। যা সম্পন্ন করতে প্রয়োজন আরও ৫০ লাখ টাকা। যা যোগাড় করতে দিশেহারা হয়ে পড়া রুবেলের পরিবারকে ১০ লাখ টাকা দেবে বিসিবি। এর আগেও তার চিকিৎসায় বোর্ড থেকে ১০ লাখ টাকা দেয়া হয়েছিল।

এছাড়াও অসুস্থতার কারণে চিকিৎসাধীন থাকা বাংলাদেশের প্রথম বাঁহাতি স্পিনার রামচাঁদ গোয়ালা, জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির ও ক্রীড়া সাংবাদিক মাহবুব আলম খানকে আর্থিক সহায়তা দেবে বিসিবি। পাশাপাশি কাবাডি ফেডারেশনকে ৩০ লাখ টাকা অনুদান হিসেবে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় বিসিবির কার্যনির্বাহী সভায় যার অনুমোদন দেয়া হয়।

সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘মোশাররফ রুবেলের খুবই খারাপ অবস্থা। অনেক টাকা দরকার। তাকে বোর্ড থেকে আবার ১০ লাখ টাকা দেয়া হবে। এছাড়া আমাদের রামচাঁদ গোয়ালা তার অবস্থাও খুব খারাপ। সে আর্থিক সহায়তার জন্য আবেদন করেছেন। আমরা তাকে ১০ লাখ টাকা দেব বলে সিদ্ধান্ত নিয়েছি। কাবাডি ফেডারেশন আমাদের কাছে তিন বছরের জন্য একটা বাজেট দিয়েছিল। তারা যদি বিদেশি আন্তর্জাতিকমানের কোচ নেয়, তার জন্য তিন বছরে ৩০ লাখ টাকা বরাদ্দ রেখেছি।’

‘আমাদের প্রথম অধিনায়ক শামীম কবির উনার শরীর খুব খারাপ, সার্জারিতে যেতে হবে। উনার সহায়তা দরকার। তো আমরা ঠিক করেছি টাকা না দিয়ে উনি যে হাসপাতালে আছেন তার যে বিল আসবে সেটি আমরা বিসিবি থেকে দিয়ে দেব। এছাড়া ক্রীড়া সাংবাদিক মাহবুব আলম খানকে ২ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে।’-বলেন বিসিবি সভাপতি।

ট্যাগ: মোশাররফ রুবেললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউএনও’র স্ত্রী’র সেলফি বিলাসের দায়ও ফায়ার সার্ভিসের?

পরবর্তী

নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে মুখোমুখি চীন ও মিয়ানমার

পরবর্তী

নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে মুখোমুখি চীন ও মিয়ানমার

শিল্প ও সেবা খাতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাচ্ছে ২৮টি শিল্প প্রতিষ্ঠান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬

অস্ত্র উদ্ধারে সহায়তায় লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT