চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্প ও সেবা খাতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাচ্ছে ২৮টি শিল্প প্রতিষ্ঠান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৯
অর্থনীতি
A A

শিল্প এবং সেবা খাতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ ২৮টি প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাচ্ছে। ২০১৮ সালের জন্য বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো, কুটির এবং রাষ্ট্রায়ত্ত শিল্প ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে।

আগামীকাল রোববার রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউট মিলনায়তনে ৬টি ক্যাটাগরিতে নির্বাচিত শিল্প প্রতিষ্ঠানকে এ পুরস্কার প্রদান করা হবে। এর পাশাপাশি উৎপাদনশীলতা কার্যক্রমে বলিষ্ঠ ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই প্রথম ৩টি প্রতিষ্ঠানকে ইনস্টিটিউশনাল এপ্রিসিয়েশন ক্রেস্ট-২০১৮ প্রদান করা হবে।

শিল্প মন্ত্রণালয় শিল্পখাতে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং পণ্যের গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৮’ প্রদান করে থাকে।

Banglabid

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারের জন্য নির্বাচিত শিল্প/সেবা প্রতিষ্ঠানের মধ্যে সনদপত্র বিতরণ করবেন। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

শিল্প সচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) পরিচালক এসএম আশরাফুজ্জামান বক্তব্য রাখবেন।

বৃহৎ শিল্প ক্যাটাগরির টেক্সটাইল অ্যান্ড আরএমজি উপ-খাতে নির্বাচিত প্রতিষ্ঠান হচ্ছে: স্কয়ার ফ্যাশন্স, জেনেসিস ফ্যাশন্স এবং উইজডম এ্যাটয়ার্স লি.। বৃহৎ শিল্প ক্যাটাগরির খাদ্য উপ-খাতে নির্বাচিত প্রতিষ্ঠান হচ্ছে: ময়মনসিংহ অ্যাগ্রো, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লি.। বৃহৎ শিল্প ক্যাটাগরির কেমিক্যাল উপ-খাতে নির্বাচিত প্রতিষ্ঠান হচ্ছে: বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট ও অলপ্লাষ্ট বাংলাদেশ লি.। বৃহৎ শিল্প ক্যাটাগরির ইস্পাত ও প্রকৌশল উপ-খাতে নির্বাচিত প্রতিষ্ঠান হচ্ছে: বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস্, বিআরবি কেবল ইন্ডা. ও ইফাদ অটোজ লি.। বৃহৎ শিল্প ক্যাটাগরির অন্যান্য নির্বাচিত প্রতিষ্ঠান হচ্ছে: স্ট্যান্ডার্ড ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানী ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লি.।

Reneta

মাঝারি শিল্প ক্যাটাগরিতে নির্বাচিত প্রতিষ্ঠান হচ্ছে- ডিভাইন আইটি লিমিটেড, সা’দ মুসা ফেব্রিক্স ও কিউ এন এস কন্টেইনার সার্ভিসেস লি.। ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে নির্বাচিত প্রতিষ্ঠান হচ্ছে- বঙ্গ বেকারস, সান বেসিক কেমিক্যালস ও মাসকো ওভারসিস্ লি.। মাইক্রো শিল্প ক্যাটাগরিতে নির্বাচিত প্রতিষ্ঠান হচ্ছে- স্মার্ট লেদার প্রোডাক্টস ও অনন্যা কিন্ডার গার্টেন স্কুল। কুটির শিল্প ক্যাটাগরিতে নির্বাচিত প্রতিষ্ঠান হচ্ছে- গৃহ সুখন বুটিকস ও হামিম ল্যাসিক বিউটি পার্লার। রাষ্ট্রায়ত্ত শিল্প ক্যাটাগরিতে নির্বাচিত প্রতিষ্ঠান হচ্ছে- প্রগতি ইন্ডাষ্ট্রিজ, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ও খুলনা শিপইয়ার্ড লি.।

এছাড়া ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন ক্রেস্ট ২০১৮ এর জন্য নির্বাচিত প্রতিষ্ঠান হচ্ছে- জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড অ্যাক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিল্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT