চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুর আগে ‘সুইসাইড নোট’ লিখেছিলেন দর্পণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৭ পূর্বাহ্ণ ১৪, জুন ২০১৯
বিনোদন
A A

ছোটপর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব’র ছোট ভাই দর্পণের অস্বাভাবিক মৃত্যু হয়েছে গত বৃহস্পতিবার (১৩ জুন) ভোরে। মোহাম্মদপুরের ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক তদন্তে দর্পণ দ্বীপ আত্মহত্যা করেছেন বলেই ধারণা করছে পুলিশ। এ বিষয়ে সত্যতা স্বীকার করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আহমেদ।

চ্যানেল আই অনলাইনকে কাউসার বলেন, শেখেরটেকের একটি বাসায় স্ত্রী ও বাচ্চাসহ ভাড়া থাকতেন দর্পণ। ভোররাতে তার আত্মহত্যার খবর শোনে সেখানে যায় পুলিশের একটি টিম। সরেজমিনে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখা যায় দর্পণকে।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, আমরা সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠাই। এরপর সোহরাওয়ার্দি হাসপাতালে পোস্টমর্টেম শেষে বৃহস্পতিবার দুপুরেই তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

তার পারিবারিকসূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান মসজিদে দীপুর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সেই কবরস্থানেই তাকে দাফন করা হয়।

স্বেচ্ছা মৃত্যুর পথ কেনো দর্পণ বেছে নিয়েছেন এ বিষয়ে কিছু জানা যায়নি। তবে মৃত্যুর আগে ‘সুইসাইড নোট’ লিখে গেছেন দর্পণ। যাতে লেখা ছিলো: আমার আত্মহত্যার জন্য কেউই দায়ী না। জীবনের পদে পদে হারতে হারতে এ দেহ নিয়ে বাঁচতে চাই না। আমি জানি পৃথিবীর কষ্ট কিছু না। মৃত্যুর পর অনেক কষ্ট হবে।

নিজের চার বছরের ছেলে অংশ’র উদ্দেশ্যে তিনি লিখে যান, ‘অংশ, আমি তোমাকে খুব ভালোবাসি।’

ট্যাগ: অপূর্বআত্মহত্যালিড বিনোদনসুইসাইড নোট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গোবিন্দগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১

পরবর্তী

সরকারি বরাদ্দ যারা ছাড় করেন, তারা কি জবাবদিহিতার মধ্যে আসবেন?

পরবর্তী
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ ( ফাইল ফটো)

সরকারি বরাদ্দ যারা ছাড় করেন, তারা কি জবাবদিহিতার মধ্যে আসবেন?

হ্যাজার্ডকে বরণ করে নিতে বার্নাব্যুতে ঢল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা, নিখোঁজ ২০ জনের বেশি

আগস্ট ৩১, ২০২৬
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

যুক্তরাষ্ট্রের আটককেন্দ্র থেকে ছবি প্রকাশ করলেন মাদুরো

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে আরও এক ব্যাংকে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা: জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আগস্ট ৩১, ২০২৬

ঢাবি শিক্ষিকা মোনামির ব্যক্তিগত তথ্য ফেসবুকে, থানায় জিডি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT