চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারকে দেয়া সামরিক সহযোগিতা স্থগিত করছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাখাইনে রোহিঙ্গাদের উপর জাতিগত নিধন চালানোর কারণে মিয়ানমারকে দেয়া সামরিক সহযোগিতা স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া মিয়ানমারের সামরিক কর্মকর্তাদের ভ্রমণ খরচে ছাড় বাতিল করাসহ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয় বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দফতর বলছে, নৃশংসতার জন্য দোষী ব্যক্তি বা গোষ্ঠীকে জবাবদিহি করা গুরুত্বপূর্ণ। রাখাইন রাজ্যে রোহিঙ্গা কিংবা অন্য সম্প্রদায়ের উপর নির্যাতনের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

বিবিসি জানায়, গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন- সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য মিয়ানমারের সামরিক নেতৃত্বকে ‘জবাবদিহিতার’ আওতায় আনা হবে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ‘ভীষণভাবে উদ্বিগ্ন’ বলেও জানান তিনি।

গত ২৫ আগস্ট রাখাইনে বিদ্রোহীদের হামলায় ১২ জন সৈন্য নিহত হওয়ার পর থেকেই রোহিঙ্গাদের ওপর ভয়াবহ নির্যাতন শুরু করে মিয়ানমার সরকার। নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা পালাতে শুরু করে। এর পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ৬ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

এর আগে মিয়ানমারের সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু অবরোধ আরোপের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চালানো হত্যাযজ্ঞের সাজা দেয়ার বিষয়ে বলে আসছিলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাষ্ট্র।

ট্যাগ: মিয়ানমারযুক্তরাষ্ট্ররোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের উদ্যোগ

পরবর্তী

মিয়ানমারের সেনা কর্মকর্তাদের জন্য দরোজা বন্ধ করলো যুক্তরাষ্ট্র

পরবর্তী
মিয়ানমার সেনা কর্মকর্তাদের সঙ্গে একজন নারী ও একজন যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের সেনা কর্মকর্তাদের জন্য দরোজা বন্ধ করলো যুক্তরাষ্ট্র

শাস্তির মুখে পড়ছেন তিন ক্রিকেটার

তিন ক্রিকেটারের বিরুদ্ধে ‘তদন্ত হবে’

সর্বশেষ

প্রেম মেনে নেয়নি পরিবার, সেই রাজীবের সঙ্গেই মালদ্বীপে পর্ণার বাগদান

আগস্ট ৩০, ২০২৬

বিড়ালও এবার গ্র্যাজুয়েট

আগস্ট ৩০, ২০২৬

তিন মাস মানুষ ঢোকেনি সুন্দরবনে, বদলে গেছে যে চিত্র

আগস্ট ৩০, ২০২৬

মেসিকে বুঝতে হলে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্বিতীয় দফায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT