চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের প্রেসিডেন্টের পদত্যাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A
মিয়ানমার-প্রেসিডেন্ট থিন কিয়াও

মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও পদত্যাগ করেছেন। বুধবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

পদত্যাগের কোনো কারণ জানানো হয়নি। তবে বেশ কিছু দিন ধরেই ৭১ বছর বয়সী কিয়াও বিভিন্ন অনুষ্ঠানে অসুস্থ বা দুর্বল অবস্থায় উপস্থিত হতে দেখা গেছে।

ধারণা করা হচ্ছে, শারীরিক কারণে পদত্যাগ করে থাকতে পারেন তিনি।

২০১৬ সালের নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন থিন কিয়াও। আলোচিত ওই নির্বাচনের মধ্য দিয়ে মিয়ানমারে কয়েক দশকের সেনা শাসনের সমাপ্তি হয়েছিল।

তবে থিন কিয়াও মূলত ছিলেন একজন আনুষ্ঠানিক প্রেসিডেন্ট। ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)-এর দলীয় প্রধান হিসেবে প্রেসিডেন্টের দায়িত্বে আসলে কাজ করে আসছেন রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি।

প্রেসিডেন্টের ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে জানানো হয়, থিন কিয়াও ‘বিশ্রাম নিতে চাইছেন’।

মিয়ানমারের প্রচলিত আইন অনুসারে, আগামী ৭ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে সরকারকে। ততদিন পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট মাইন্ত সুই ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

ট্যাগ: অং সান সু চিমিয়ানমারলিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

চট্টগ্রামে বঙ্গবন্ধু কমপ্লেক্সসহ বহু প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

সুপ্রিম কোর্টে আইনজীবীদের ভোটের লড়াই চলছে

পরবর্তী

সুপ্রিম কোর্টে আইনজীবীদের ভোটের লড়াই চলছে

তুমি ছিলে-আছো-রবে

সর্বশেষ

ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

আগস্ট ৩০, ২০২৬

সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের জন্য বাইরে থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ভিসায় নতুন নিয়ম, ৩১ আগস্ট থেকে লাগবে ২ নথি

আগস্ট ৩০, ২০২৬

ধ্বংসস্তূপ থেকে অবিশ্বাস্যভাবে উদ্ধার হওয়া শিশুর সঙ্গে বাবা-মায়ের পুনর্মিলন

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT