চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে বঙ্গবন্ধু কমপ্লেক্সসহ বহু প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে বহু প্রতীক্ষিত বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নেভাল একাডেমিতে বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধনের মধ্য দিয়ে জাতির পিতার আন্তর্জাতিক মানসম্পন্ন ও যুগোপযোগি একাডেমি প্রতিষ্ঠার কাঙ্খিত স্বপ্নের পূর্ণতা লাভ করেছে।

২০১০ইং সালের ২৯ ডিসেম্বর এ একাডেমীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬টি পৃথক ভবন ও টেকসই অবকাঠামোগত সমন্বয়ে নির্মিত হয়েছে অত্যাধুনিক এ কমপ্লেক্স। এতে স্থাপন করা হয়েছে ব্রোঞ্জের তৈরী ১৮ ফুট উচ্চতার ও ১৮টন ওজনের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ প্রতিকৃতি ভাস্কর্য।

এ যাবৎকালে বাংলাদেশে স্থাপিত ভাস্কর্যের মধ্যে এটিই সর্ববৃহৎ ভাস্কর্য। এর পরে প্রধানমন্ত্রী বানৌজা ঈসা খানে বিএন ডকইয়ার্ডকে আনুষ্ঠাকিভাবে ন্যাশন্যাল স্ট্যান্ডার্ড প্রদান করেন।

এর আগে সকালে চট্টগ্রাম পৌঁছেন প্রধানমন্ত্রী। আজ ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ১৪টি অন্যান্য প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

এসময় তিনি মুরাদনগর ২ নং গেইট এবং জিইসি মোড় জংশনে ফ্লাইওভার নির্মাণ (আক্তারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন, কালুরঘাট মনসারটেক জাতীয় মহাসড়ক ৮১.৯৮ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু, খোদারহাট সেতু, বাংলাদেশ মহিলা সমিতি স্কুল এন্ড কলেজ, কোতয়ালী, চট্টগ্রাম, আইসিটি সুবিধাসহ ৫ তলা একাডেমিক ভবন, হাজেরা তজু ডিগ্রী কলেজ, চন্দনগাও, চট্টগ্রাম, আইসিটি সুবিধাসহ ৫ তলা একাডেমিক ভবন, খলিল মীর ডিগ্রী কলেজ, পটিয়া, চট্টগ্রাম, অাইসিটি সুবিধাসহ ৪ তলা একাডেমিক ভবন, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রী কলেজ, হোয়াকো বনানী কলেজ, রাঙ্গুনিয়া মহিলা কলেজ, পটিয়া পিটিআইয়ের একাডেমিক ভবন নির্মাণ, সীতাকুণ্ড টেনিক্যাল স্কুল এন্ড কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবন নির্মাণ, সরকারী মহিলা কলেজ, আগ্রাবাদ মহিলা কলেজ, পোস্তরপাড় আসমা খাতুন সিটি কর্পেরেশন মহিলা কলেজ নির্মাণ, পারপাস কচিনে মার্কেট নির্মাণ, হর্টিকালচার সেন্টার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটিয়া চট্টগ্রামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীলিড নিউজশেখ হাসিনা
শেয়ারTweetPin1

সর্বশেষ

টিটি ডিসকাউন্টিং ও লিয়েন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত

আগস্ট ৪, ২০২৬

অবৈধ অভিবাসন ঠেকাতে সীমান্ত নিরাপত্তা জোরদারের আহ্বান ইইউর

আগস্ট ৪, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান ২৯: কেন সশস্ত্র সংগ্রামের কথা বলেছিলেন সমন্বয়করা

আগস্ট ৪, ২০২৬

পানীয় জলের ন্যানোপ্লাস্টিক তৈরি করছে ‘সুপার’ ব্যাকটেরিয়া?

আগস্ট ৪, ২০২৬

১৫ বছরের কিশোরীকে ধর্ষণের পরে হত্যা, তিন কিশোর গ্রেপ্তার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT