চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্ধশত বছর পর মিয়ানমারে বেসামরিক প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৮ পূর্বাহ্ণ ৩০, মার্চ ২০১৬
আন্তর্জাতিক
A A

মিয়ানমারের প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নেত্রী অং সান সুচির ঘনিষ্ঠ বলে পরিচিত থিন কিয়াও। আজ বুধবার রাজধানী নাইপিডোতে এক ঐতিহাসিক ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে শপথ নেন তিনি।

নির্বাচনে বিশাল জয় পেলেও সন্তান ও স্বামী ব্রিটিশ পাসপোর্টধারী হওয়ায় সংবিধান সু চি’র প্রেসিডেন্ট হওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। তবে বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট যেই হোক না কেনো, সর্বময় ক্ষমতা থাকবে সু চি’র হাতেই।

চলতি মাসের প্রথমদিকে মিয়ানমারের পার্লামেন্টের নিম্নকক্ষে ৬৯ বছর বয়সী থিন কিয়াওয়ের নাম প্রস্তাব করা হয়। উচ্চকক্ষ ও সেনাব্লক থেকেও একটি করে নাম প্রস্তাব করা হয়। পরে এই তিন প্রার্থীর মধ্যে একজনকে বেছে নিতে ভোটাভুটি হয় পার্লামেন্টে।

এতে ৬৫২ ভোটের মধ্যে ৩৬০ ভোট পেয়ে বিজয়ী হন থিন কিয়াও। আর এর মাধ্যমে অর্ধশত বছর পর একজন বেসামরিক ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে পেলো মিয়ানমার।

প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়া বাকি দুই প্রার্থী হলেন, এনএলডি নেতা হেনরি ভ্যান থিও ও সেনাব্লক সমর্থিত মাইন্ত সুই। তারা মিয়ানমারের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংখ্যালঘু নেতা হেনরি ভ্যান থিও ভাইস-প্রেসিডেন্ট হওয়ায় এই প্রথম মিয়ানমারের সংখ্যালঘু সম্প্রদায় তাদের একজন নেতাকে সরকারের শীর্ষ পর্যায়ে পেতে চলেছে। আর এতদিন দেশটি শাসন করে আসা সেনাবাহিনীর পক্ষ থেকেও একজন ভাইস-প্রেসিডেন্ট থাকায় তারাও সরকারের সংসদীয় প্রক্রিয়ার অংশ হিসেবে থেকে গেল।

এর আগে গত সপ্তাহে এনএলডি তার নতুন সরকারের মন্ত্রিসভার নাম ঘোষণা করে। এ তালিকায় অং সান সুচিও আছেন, যিনি তার দেশের পররাষ্ট্র, প্রেসিডেন্ট কার্যালয়, শিক্ষা এবং জ্বালানী ও বিদ্যুৎ মন্ত্রণালয় সামলাবেন। আর সেনাবাহিনীকে দেয়া হয়েছে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র এবং সীমান্ত বিষয়ক তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়।

ট্যাগ: অং সান সু চিমিয়ানমারমিয়ানমার নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মন্ত্রীদের ‘নৈতিকতা হারানো’ সর্বক্ষেত্রে কেতাবি ব্যাখ্যার বিষয় নয়!

পরবর্তী

‘ভারত মাতা’ ইউরোপের আমদানি

পরবর্তী

‘ভারত মাতা’ ইউরোপের আমদানি

তনুর লাশ তোলা হয়েছে

সর্বশেষ

ছেলের প্রতিভায় মুগ্ধ হৃতিক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT