চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপ্রিম কোর্টে আইনজীবীদের ভোটের লড়াই চলছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৮
আদালত
A A

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোটের লড়াই চলছে। বুধবার সকাল দশটায় ৪৫টি বুথে প্রথম দিনের ভোট গ্রহণ শুরু হয়। ২০১৮-১৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের এই ভোট গ্রহণ চলবে বুধবার ও বৃহস্পতিবার।

আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে সকাল দশটা থেকে ভোট-গ্রহণ শুরু হয়ে দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে আবার ভোটগ্রহন চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ভোটার ৬১৫২ জন। কার্যনিবার্হী কমিটির ১৪টি পদের বিপরীতে এবার নির্বাচনে মোট প্রার্থী হয়েছেন ৩৩ জন।

এবারের নির্বাচনে সরকার সমর্থক আইনজীবীদের প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য।

এই প্যানেল থেকে সম্পাদক পদে শেখ মোহাম্মদ মোরশেদ, সহ সভাপতি পদে আলাল উদ্দিন ও ড. শামসুর রহমান, কোষাধ্যক্ষ পদে ড. ইকবাল করিম, সহ সম্পাদক পদে আবদুর রাজ্জাক ও ইয়াদিয়া জামান, সদস্য পদে ব্যারিস্টার আশরাফুল হাদী, হুমায়ুন কবির, চঞ্চল কুমার বিশ্বাস, শাহানা পারভীন, রুহুল আমিন তুহিন, শেখ মোহাম্মদ মাজু মিয়া, মুজিবর রহমান সম্রাট প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের নির্বাচনে বিএনপি- জামায়াত সমর্থক আইনজীবীদের প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি জয়নুল আবেদীন। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান।

এই প্যানেল থেকে সম্পাদক পদে নির্বাচন করছেন সমিতির বর্তমান সম্পাদক এবং বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

Reneta

এই প্যানেলে থেকে সহ সভাপতি পদে ড. গোলাম রহমান ভুইয়া ও গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ পদে নাসরিন আক্তার, সহ সম্পাদক পদে কাজী জয়নুল আবেদীন ও আনজুমান আরা বেগম, সদস্য পদে ব্যারিস্টার সাইফুর আলম মাহমুদ, জাহাঙ্গীর জমাদ্দার, এমদাদুল হক, মাহফুজ বিন ইউসুফ, সৈয়দা শাহীন আরা লাইলী, আহসান উল্লাহ ও মোহাম্মদ মেহদী হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই দুই প্যানেলের বাইরে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ড. ইউনুছ আলী আকন্দ ও শাহ খসরুজ্জামান। আর সহ-সভাপতি পদে আব্দুল জব্বার ভূইয়া, সম্পাদক পদে মোহাম্মদ আবুল বাসার ও সদস্য পদে তাপস কুমার দাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মসিউজ্জামান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

মিয়ানমারের প্রেসিডেন্টের পদত্যাগ

পরবর্তী

তুমি ছিলে-আছো-রবে

পরবর্তী

তুমি ছিলে-আছো-রবে

বাংলাদেশে ট্রেন দুর্ঘটনা সংবাদ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

রেলক্রসিংয়ের গেট খোলা থাকায় ঝরে গেল ৪ প্রাণ

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT