চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র অডিশনে প্রতিযোগীদের সরব উপস্থিতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

শুরু হয়েছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-২০১৯ সুন্দরী প্রতিযোগীতার অডিশন। রাজধানীর এফডিসি’র একটি ফ্লোরে সোমবার(১৬ সেপ্টেম্বর) সকাল থেকে নেওয়া হচ্ছে অডিশন। সারাদেশ থেকে ৬০০ জন প্রতিযোগীকে অডিশনে ডাকা হয়েছে।

তাদের মধ্য থেকে পরবর্তী ধাপের জন্য ১০০ জন প্রতিযোগী বাছাই করা হচ্ছে বলে জানান অডিশন রাউন্ডের বিচারক দেবাশীষ বিশ্বাস। জনপ্রিয় এই উপস্থাপক ও চিত্রপরিচালক চ্যানেল আই অনলাইনকে বলেন, কালো মানেই অসুন্দর এই ধারণাটা পাল্টে দিতে চাই। গায়ের রঙ দেখে প্রতিযোগী বাছাই করছি না। বরং তার মেধা, বুদ্ধি, ফটোজেনিক চেহারা সবকিছু দেখে বাছাই করছি।

দেবাশীষ বিশ্বাস বলেন, প্রতিযোগীদের সরব উপস্থিতি মুগ্ধ করছে। ইতোমধ্যে কয়েকজন মেধাবী প্রতিযোগী সিলেক্ট করেছি। দেশের বিভিন্ন জেলা থেকে তারা স্বপ্ন নিয়ে অডিশন দিতে এসেছে। সঠিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করছি। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির এই পরিচালক বলেন, আগে এই সুন্দরী প্রতিযোগীতা নিয়ে অনেক বিতর্ক হলেও এবার যাতে না হয় সেদিকে খেয়াল রেখে কাজ করছি। যে ১০০ জন প্রতিযোগী বাছাই করা হবে, তাদের দিয়ে বিভিন্ন গ্রুমিং করা হবে, ওই দায়িত্বে আমি থাকবো।

Banglabid

অডিশন রাউন্ডে দেবাশীষ বিশ্বাস ছাড়াও বিচারক হিসেবে কাজ করছেন সানজিদা আরেফিন হক লুনা, রফিকুল ইসলাম র‍্যাফ, সুমনা সুমা। তবে এবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশে’র মূল বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা মৌসুমী এবং বিউটি এক্সপার্ট ফারনাজ আলম।

এছাড়া গ্র্যান্ড ফিনালেতে সাবেক ‘মিস ওয়ার্ল্ড’ মানুষী ছিল্লার অতিথি হিসেবে আসতে পারেন বলে জানায় আয়োজক প্রতিষ্ঠান অমিকন এন্টারটেইনমেন্ট ও সহযোগী প্রতিষ্ঠান এক্সপার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট।

Reneta

জানা যায়, এবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগীতায় অল্পদিনে ৩৭,২০০ জন প্রতিযোগী নিবন্ধন করেন। সেখান থেকে ছবি ও বায়োডাটা দেখে ৬০০ জন প্রতিযোগীকে অডিশনের জন্য ডাকা হয়েছে। সকাল ৮ টা থেকে শুরু হয়েছে এই প্রাথমিক অডিশন। সেখান থেকে বাছাই করা হচ্ছে ১০০ জন। পরবর্তী ধাপে বাছাই করা হবে ৬০ জন। তাদের নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা। আয়োজন প্রতিষ্ঠান জানায়, আগামী একমাসের মধ্যেই শেষ হবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশে’র সব কার্যক্রম।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ শুধুমাত্র বিউটি কন্টেস্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান অমিকন এন্টারটেইনমেন্ট। প্রথমবারের মতো বাংলাদেশে এই প্লাটফর্মটি সামাজিক সচেতনামূলত উন্নয়ন কাজেও অংশীদার হচ্ছে। এবার যিনি বিজয়ী হবেন তিনি ৪ অক্টোবর গালা ইভেন্টের মাধ্যমে সরাসরি লন্ডনে অনুষ্ঠিতব্য ‘মিস ওয়ার্ল্ড’ এর মূল মঞ্চে অংশগ্রহণ করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

ছবি : মাসুদ খান

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিদেবাশীষ বিশ্বাসফেরদৌসমিস ওয়ার্ল্ডমিস ওয়ার্ল্ড বাংলাদেশমৌসুমীলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘রাব্বানীর ফোনালাপ ফাঁস উপাচার্যের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র’

পরবর্তী

আমি চোর নই, তবে চোর আমার খুব প্রিয় চরিত্র: শীর্ষেন্দু

পরবর্তী

আমি চোর নই, তবে চোর আমার খুব প্রিয় চরিত্র: শীর্ষেন্দু

করোনা

ওসির বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

সর্বশেষ

ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT