চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাব্বানীর ফোনালাপ ফাঁস উপাচার্যের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র’

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৬:২৫ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের এক নেতার সাথে কেন্দ্রীয় ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ফোনালাপ ফাঁসকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আওয়ামীপন্থী শিক্ষকরা।

তারা বলছেন, শিক্ষার্থীদের আন্দোলনকে সুযোগ হিসেবে নিয়ে উপাচার্যকে পদত্যাগে বাধ্য করে নিজেদের মতলব হাসিলের জন্য একটি গোষ্ঠী চক্রান্তে লিপ্ত। এ ফোনালাপের অডিও সেই চক্রান্তেরই অংশ।

সোমবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকগণের একাংশের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ থেকে পাঠানো বিবৃতিতে এসব দাবি করা হয়।

Banglabid

বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’র সভাপতি অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী ও সম্পাদক অধ্যাপক বশির আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, উপাচার্যকে দুর্নীতির জন্য দায়ী করতে সম্প্রতি ‘রাব্বানীর সঙ্গে জাবি ছাত্রলীগ নেতা কথোপকথনের অডিও ফাঁস’ শিরোনামে আরেকটি সংবাদ আলোচনায় এসেছে। যেকোনো যুক্তি-বুদ্ধি সম্পন্ন মানুষই বুঝতে সক্ষম, এ অডিও উদ্দেশ্য-প্রণোদিত-ভাবে কল্পিত কাহিনী দিয়ে তৈরি করা। সংবাদ সূত্রেও বিষয়টি স্পষ্ট।

ফোনালাপে জড়িত জাবি ছাত্রলীগের নেতার একটি গণমাধ্যমে দেয়া বক্তব্যের উদ্ধৃত দিয়ে বিবৃতিতে বলা হয়, ‘তিনি (রাব্বানী) সেন্ট্রাল ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন। আমি তার রাজনীতি করতাম। সে যা বলতো, তাই করতাম। ওই গণমাধ্যমকে তিনি আরও বলেন, অনেক কথাই তার (রাব্বানী) সঙ্গে হয়েছে। সে সেন্ট্রাল সেক্রেটারি ছিলো। সে যে কাজ করতে বলতো, তাই করেছি। সে তো এখন সাবেক। আমি আসলে কোন কথার পরিপ্রেক্ষিতে এসব বলেছি মনে নেই। মনে করে জানাবো।’

বঙ্গবন্ধু পরিষদ মনে করে, এ স্বার্থান্বেষী গোষ্ঠীর অন্যায় দাবি মেটাতে পারেন নি বলেই তারা উপাচার্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে।

Reneta

বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সকলকে সচেতন ও সজাগ থাকার অনুরোধের পাশাপাশি ষড়যন্ত্রকারীর বিপজ্জনক পথ পরিহার করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার আহ্বান জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দিলে ফৌজদারি ব্যবস্থা: ইসি

পরবর্তী

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র অডিশনে প্রতিযোগীদের সরব উপস্থিতি

পরবর্তী

'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র অডিশনে প্রতিযোগীদের সরব উপস্থিতি

আমি চোর নই, তবে চোর আমার খুব প্রিয় চরিত্র: শীর্ষেন্দু

সর্বশেষ

ঋণ ও আর্থিক সংকটে পড়লে পড়ুন এই দোয়া

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক: দীনেশ ত্রিবেদী

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ইজারাদার গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো রাস্তায় রোবট পুলিশ: কমেছে ট্রাফিক আইন লঙ্ঘন

আগস্ট ২০, ২০২৬

ঈদের ময়দানে সালমানের মুখোমুখি প্রভাস!

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT