চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা-বাবা আর নেই, জানে না স্নেহা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ০৭, জুন ২০১৬
বাংলাদেশ
A A

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অরুনিমা রায় স্নেহা এখনো জানে না যে তার জীবন থেকে সবকিছুই হারিয়ে ফেলেছে। চিরদিনের মতো মা-বাবার স্নেহ বঞ্চিত হয়েছে। ওসমানী হাসপাতালের বিছানায় শুয়ে বাবা-মাকেই খুঁজছে সে। স্বজনরা তাকে জানিয়েছে, বাবা-মা অন্য ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার সকালে নগরীর আলুরতল এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন স্নেহার বাবা স্কলার্স হোম (শাহী ঈদগাহ) এর প্রশাসনিক কর্মকর্তা অরজিৎ রায় (৫০) ও মা দক্ষিণ সুরমার মহালক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমিতা দাস (৪৫)। এ দুর্ঘটনায় অরুনিমা রায় স্নেহাও (১২) গুরুতর আহত হয়। স্নেহা স্কলার্সহোমের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

সিলেটটুডেটুয়েন্টিফোর ডটকম জানিয়েছে, দিনশেষে স্নেহার অবস্থা কিছুটা উন্নতির দিকে। জ্ঞান ফেরার পর থেকেই সে বাবা-মাকে খুঁজছে। ইনজেকশন দিয়ে তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।

Banglabid

স্কলার্সহোমের শিবগঞ্জ ক্যাম্পাসের শিক্ষিকা ফারহানা জোহান বলেন, স্নেহা খুবই মেধাবী শিক্ষার্থী। সে পঞ্চম শ্রেণীতে জিপিএ-৫ ও বৃত্তি পায়। ৬ষ্ঠ শ্রেণীতে ওঠার পর স্কলার্সহোমের শাহী ঈদগাহ ক্যাম্পাসে চলে যায় স্নেহা।

নিহত সুমিতা দাশ কবি ও সংস্কৃতি কর্মী ধ্রুব গৌতমের বোন। 

সকালে খাদিমপাড়া ইউপি’র শাহপরান নিপবন এলাকার বাসা থেকে বের হয়ে সিএনজি অটোরিক্সাযোগে নিজেদের কর্মস্থলে যাচ্ছিলেন অরজিৎ রায় ও সুমিতা দাস। এমসি কলেজ ছাত্রবাস সংলগ্ন মাদানীবাগে প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহতরা অটোরিকশার যাত্রী।

Reneta

দুর্ঘটনার পর পুলিশ প্রাইভেটকারের মালিককে আটক করেছে। ওই প্রাইভেটকারের মালিকও স্কলার্সহোম স্কুলের শিক্ষার্থীর অভিভাবক। নিজের মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন তিনি।

তবে শাহপরাণ থানার ওসি শাহজালাল মুন্সী জানিয়েছেন, আটককৃত মিনু মিয়া পুলিশকে বলেছেন, দুর্ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না। চালক গাড়ি চালাচ্ছিলেন।

মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ খাদিমপাড়ায় নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। আজকেই চারিবন্দেরস্থ শ্মশানঘাটে তাদের শেষকৃত্য সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যেন অনলাইনের গুজব শিয়ালদের মতো সর্বৈব মিথ্যা না হয়’

পরবর্তী

মাহমুদা’র কললিস্টে স্কুল থেকে এসএমএস পাঠানোর প্রমাণ নেই

পরবর্তী

মাহমুদা’র কললিস্টে স্কুল থেকে এসএমএস পাঠানোর প্রমাণ নেই

দাপট দেখিয়ে হারলো মামুনুলরা

সর্বশেষ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম, ছবি: সংগৃহীত।

দূতাবাসে হুমকি দেওয়া চক্রের সঙ্গে চিকিৎসকদের হামলাকারীদের সম্পর্ক নেই: ডিবি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ( সংগৃহীত)।

“একটি রাষ্ট্রকে খুশি করতে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে গেল কানাডা, কী প্রতিক্রিয়া সে দেশে?

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ‘রোহিঙ্গা সংকটের ১০ বছরে: মানবিক সহায়তা থেকে টেকসই সমাধান’ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর থেকে যেন ২০ বছরে না যায়: শামা ওবায়েদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT