এশিয়ান কাপ ফুটপবল বাছাইয়ের প্লে-অফের ফিরতি লেগে ১-০ গোলে হেরেছে
বাংলাদেশ। তবে বাকিটা সময় দাপট দেখিয়েছে মামুনুলরা। একের পর এক আক্রমণ করেও গোল বঞ্চিত থাকে লাল সবুজরা।
কর্দমাক্ত মাঠ আর ঝিরি ঝিরি বৃষ্টি নিয়েই বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাজিকিস্তানের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। তবে শুরুটা একেবারেই প্রত্যাশা মতো হয়নি বাংলাদেশের। ৮ মিনিটে সেট পিস থেকে গোল হজম করতে হয় মামুনুল বাহিনীকে।
তবে বাকি সময়টা সত্যিই রূপকথার মতো। তাজিকদের বিপক্ষে ৮২ মিনিট গোল না খাওয়ার রেকর্ডের চেয়েও বড় ছিল বাংলাদেশেরর একের পর এক আক্রমণ। তবে দুর্বল শট আর ফিনিশিংয়ের অভাবে প্রায় ডজন খানেক সুযোগ হাতছাড়া জীবন ও সোহেল রানারা।
১ গোলের হার নিয়ে মাঠ ছাড়লেও খেলোয়াড়দের দৃঢ়তার প্রশংসা ছিল ডাচ কোচ ক্রুইফের কন্ঠে। সময় পেলে এই দলটিই আরো ভালো করবে বলে আশা তার।
তবে এখনো আশা শেষ হয়ে যায় নি বাংলাদেশের, সেপ্টেম্বরে ভুটানকে হারাতে পারলেই মামুনুলদের টিকিট মিলবে এশিয়ান কাপ বাছাইয়ে খেলার।







