অন্যান্য

‘স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যেন অনলাইনের গুজব শিয়ালদের মতো সর্বৈব মিথ্যা না হয়’

‘স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যেন অনলাইনের গুজব শিয়ালদের মতো সর্বৈব মিথ্যা না হয়’

পর্যাপ্ত তথ্য-প্রমাণ ছাড়া শুধু গুজবে কান দিয়ে দেশে সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে দোষারোপ করাটা হিতে বিপরীত হতে পারে।

ইসরায়েল রাষ্ট্রটির অতি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরে জনমানুষের স্বার্থে দায়িত্বপূর্ণ পদে থেকে দলীয় ক্যাডারদের মতো গুজব না রটানোই ভালো বলে মনে করেন শিক্ষক-সাংবাদিক মাসকাওয়াথ আহসান।

এক ফেসবুক স্ট্যাটাসে মাসকাওয়াথ লিখেছেন,‘ইজরায়েল রাষ্ট্রটি অনেক শক্তিশালী, জেদী এবং ভয়ংকর ক্ষমতাসীন দলের ক্যাডাররা যা মুখে আসে তা বলে নাগরিক সমাজের অনেক নৈর্ব্যক্তিক মানুষকে ক্ষমতাসীন সরকারের শুভাকাঙ্ক্ষি থেকে একটি নিষ্ক্রিয় অবস্থায় নিয়ে গেছে এরি মাঝে।‘স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যেন অনলাইনের গুজব শিয়ালদের মতো সর্বৈব মিথ্যা না হয়’

ক্ষমতাসীন দলের ক্যাডারদের গুজবের মাধ্যমে বিকৃত পুলক লাভের যে মানসিক রোগ রয়েছে; তা দলের শীর্ষ পর্যায়ের নেতাদের মাঝে থাকা উচিত নয়। দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তির মতামত সরকারের মতামতের প্রতিনিধিত্বশীল।

কাজেই স্বরাষ্ট্রমন্ত্রী ইজরায়েলের বিরুদ্ধে যে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন এটি তথ্য নির্ভর ও সাবস্ট্যানশিয়াল হলে উনি সাধুবাদ পাবার যোগ্য।

কিন্তু তার এই মন্তব্য অনলাইনের গুজব শিয়ালদের মত সর্বৈব মিথ্যা হলে; এই বেফাঁস মন্তব্যের পরিণতি ভোগ করবে নির্দোষ-নিরীহ জনমানুষ। ভূ-রাজনীতিতে উচ্চারিত প্রতিটি শব্দ চিন্তা করে বলা কর্তব্য’।

বিষয়:চট্টগ্রাম-পুলিশ সুপার বাবুল আক্তার মোসাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…