চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফির কাছে এটাই ‘সেরা দল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা (ফাইল ফটো)

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা (ফাইল ফটো)

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল দেওয়া হয়েছে বৃহস্পতিবার। যখন মিরপুরের বিসিবি সভাকক্ষে নির্বাচকরা দল ঘোষণা কারছিলেন, মাশরাফি বিন মর্তুজা তখন বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলছেন। দল কেমন হয়েছে সেটা জেনেছেন বিকেলে, গাজী গ্রুপের বিপক্ষে রূপগঞ্জের ম্যাচ শেষে। তাতে সন্তুষ্টিই ঝরেছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের কণ্ঠে।

‘আমার মনে হয় সবাই ভেবেচিন্তেই দল করেছে। একটু আগে দল দেখলাম। সম্প্রতি যারা খেলেছে তারাই আছে। নাসির ঢুকেছে। আমার কাছে মনে হয়, সম্ভাব্য সেরা দলই হয়েছে। বাকি কাজ আমাদের। সেখানে গিয়ে আমাদের ভালো খেলতে হবে।’

প্রায় একই দল নিয়ে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে বাংলাদেশ। তবে ত্রিদেশীয় সিরিজে বেশি ক্রিকেটার নিয়ে যাওয়ার সুযোগ থাকায় দলে আছেন নাসির হোসেন, শুভাশিষ রায় ও নুরুল হাসান সোহান। তারা নেই চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের দলে। শুধু সোহান মূল স্কোয়াডের ক্রিকেটার না হলেও বিসিবির খরচে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ইংল্যান্ডেই দলের সঙ্গে থাকে যাবেন।

Banglabid

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু ১২ মে। ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা ১ জুন থেকে। ত্রিদেশীয় সিরিজের আগে বাংলাদেশ দল ১০ দিনের ক্যাম্প করবে ইংল্যান্ডের সাসেক্সে। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ পাবেন মাশরাফিরা। ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে রয়েছে দুটি করে আন্তর্জাতিক ম্যাচ। পরে ইংল্যান্ডের ওভালে ভারত ও পাকিস্তানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ তো থাকছেই। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এ ম্যাচগুলো বেশ কাজে দেবে বলে মনে করেন মাশরাফি।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বললেন, ‘আয়ারল্যান্ডে এখন ঠাণ্ডা আর ইংল্যান্ডে গ্রীষ্মকাল। উইকেট একটু ভিন্ন হতে পারে। অনেকদিন পর ওই ধরনের কন্ডিশনে খেলব। আমার মনে হয় প্রস্তুতিতে সাসেক্সের ক্যাম্প এবং আয়ারল্যান্ড সফর কাজে লাগবে। ওই কন্ডিশনে আমরা কতটা কেমন খেলতে পারি, সেটার ওপর অনেক কিছু নির্ভর করছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিমাশরাফি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সন্তানের খুনিদের হাতে লাঞ্ছিত পিতার দীর্ঘশ্বাসেও যদি গজব নেমে না আসে!

পরবর্তী

সড়ক দুর্ঘটনায় প্রথম আলোর সাংবাদিক আহত

পরবর্তী
মনজুর কাদের জিয়া

সড়ক দুর্ঘটনায় প্রথম আলোর সাংবাদিক আহত

এফবিসিসিআই নির্বাচন: শফিউল প্যানেলে পরিচালক পদপ্রার্থী যারা

সর্বশেষ

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে তলিয়ে গেল গুরগাঁও, গাড়ি ফেলে পালালেন চালকরা

আগস্ট ২৪, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬

‘আমি এ রায়ে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ’

আগস্ট ২৪, ২০২৬

পরিচয় গোপন রেখে জানানো যাবে ঘুষ চাওয়ার খবর, নতুন ওয়েবসাইট চালু

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT