চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় প্রথম আলোর সাংবাদিক আহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
মনজুর কাদের জিয়া

মনজুর কাদের জিয়া

প্রথম আলোর সহসম্পাদক মনজুর কাদের জিয়া এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর সোবহানবাগ মসজিদের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এ জে আর এন্টারপ্রাইজ ও কুরিয়ার নামের একটি প্রতিষ্ঠানের বেপরোয়া একটি কাভার্ড ভ্যান মনজুর কাদের জিয়াকে ধাক্কা দেয়। এ সময় মনজুর কাদের রাস্তায় পড়ে গেলে কাভার্ড ভ্যানটি তাঁকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন চালকসহ গাড়িটিকে আটক করে ধানমন্ডি থানায় সোপর্দ করেন। ওই সময় দেখা যায়, চালকের কাছে কোনো ড্রাইভিং লাইসেন্স নেই।

ঘটনাস্থল থেকে আহত মনজুর কাদেরকে ল্যাব এইড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তাঁর পরিবার সূত্র জানিয়েছে, মনজুরের অবস্থা আশঙ্কামুক্ত। পরিবারের পক্ষ থেকে তাঁর বড় ভাই মোরশেদ নোমান রাজধানীর ধানমন্ডি থানায় মামলা (মামলা নম্বর-০৬ তারিখ ২০.০৪.১৭) করেছেন। মামলায় গাড়িচালক মিজান শেখ ও এ জে আর এন্টারপ্রাইজের মালিক শামসুদ্দিন আহমেদ রিয়াদকে আসামি করা হয়েছে। গাড়ি চালকের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালনা এবং মালিকের বিরুদ্ধে লাইসেন্সবিহীন চালকের হাতে গাড়ি তুলে দিয়ে মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে জানতে শামসুদ্দিন আহমেদের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন ধরেননি।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাশরাফির কাছে এটাই ‘সেরা দল’

পরবর্তী

এফবিসিসিআই নির্বাচন: শফিউল প্যানেলে পরিচালক পদপ্রার্থী যারা

পরবর্তী

এফবিসিসিআই নির্বাচন: শফিউল প্যানেলে পরিচালক পদপ্রার্থী যারা

‘চ্যাম্পিয়ন্স লিগ জিতবে এই জুভেন্টাস’

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT