চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্তানের খুনিদের হাতে লাঞ্ছিত পিতার দীর্ঘশ্বাসেও যদি গজব নেমে না আসে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০২ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের শিকার তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বির বিরুদ্ধে সম্প্রতি ধর্মানুভূতিতে আঘাত হানার মামলা করেছে হেফাজতের এক নেতা। সন্তান হত্যার চার বছর পরেও বিচার না পাওয়া পিতার হাহাকার, ন্যায় প্রতিষ্ঠায় সম্মিলিত অক্ষমতা, সরকারদলীয় প্রভাবশালী পরিবারের দুর্বৃত্তায়ন আর হেফাজতে ইসলামের সুবিধাবাদীতার প্রতি তীব্র ঘৃণা জানিয়ে ফেসবুকে লিখেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক।

ফেসবুকে আরিফ জেবতিক লিখেছেন,

“সন্তানের লাশ কাঁধে বয়ে নিয়ে বেড়ানো হতভাগ্য পিতা রফিউর রাব্বি তাঁর পুত্র হত্যার বিচার পাননি।
নিজের ফুটফুটে সন্তানটিকে খুন হয়ে যেতে দেখলে মানুষ কি বাকিটা জীবন একটু পাগলাটে হয়ে যায় নাকি নীরব বিষন্ন হয়ে যায়?

রফিউর রাব্বি বারবার আমাদের সামনে দিয়ে হাঁটেন, রাস্তায় দাঁড়িয়ে থাকেন, কথা বলেন-তিনি বারবার আমাদের সম্মিলিত নপুংসতাকে চোখে আঙুল তুলে দেখিয়ে দিয়ে আমাদেরকে অস্বস্তি দিয়ে বেড়ান।

আর তাঁকে নিয়ে খেলা করে ক্ষমতার দম্ভে দম্ভিত মাস্তানরা! গোটা বাংলাদেশ তাকিয়ে তাকিয়ে দেখে, অথবা না দেখার ভান করে চলে যায়। আমাদের সকলের চোখে ভীরুতা, সকলের সকলের হৃদপিঞ্জরের মধ্যে থকথকে কাপুরুষতা।

রফিউর রহমান রাব্বির বিরুদ্ধে হেফাজতের এক নেতা মামলা করেছে ধর্মানুভূতিতে আঘাত হানার।

Reneta

হেফাজত একটা ভাড়াটিয়া সংগঠন। যখন যে সুবিধা দেয়, তার বিছানায় উঠে।

কিছুদিন আগেই তারা বিছানা বদল করেছে।

নারায়নগঞ্জে তারা সুস্পষ্টত ওসমান পরিবারের অঙুলি নির্দেশে এই মামলা করেছে-এটা বুঝতে আমাকে বড় তালেবর হতে হচ্ছে না।

আমি এর প্রতিবাদ জানাই। কণ্ঠের সবটুকু শক্তি এক করে এই নৃশংস ইতরামির বিরুদ্ধে তীব্র ঘৃণা জানাই।
সন্তানের খুনিদের হাতে লাঞ্ছিত হওয়া এক পিতার দীর্ঘশ্বাসে যদি গজব নেমে না আসে, তাহলে সেটি আর আসবে কখন?”

ধর্মীয় অনুভূতিতে আঘাত, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে কটূক্তির অভিযোগে নারায়ণগঞ্জের সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বির বিরুদ্ধে বুধবার একটি মামলা হয়। নারায়ণগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম অশোক কুমার দত্তের আদালতে মামলাটি দায়ের করেন হেজাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা কমিটির সমন্বয়ক ফেরদাউসুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রফিউর রাব্বি
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT