চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কেট উন্নয়ন প্রকল্পে ভাগ্য ফিরছে চরাঞ্চলে

পরাগ আজিম পরাগ আজিম
৯:২৮ পূর্বাহ্ণ ১৯, মে ২০১৬
কৃষি
A A

ফসল উৎপাদন করে তা বিক্রি করতে না পারা চর অঞ্চলের গরীব মানুষের এক বড় সমস্যা। তবে আশার কথা, সমস্যা সমাধানে কাজ শুরু করেছে যমুনা, পদ্মা ও তিস্তা চরাঞ্চলের মার্কেট উন্নয়ন প্রকল্প বা মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দ্য যমুনা, পদ্মা অ্যান্ড তিস্তা চরস (এমফোরসি)। মানসম্মত ফসল উৎপাদনই নয়, বাজারজাতকরণেও প্রত্যক্ষভাবে সহায়তা করছে।

বাংলাদেশের যমুনা, পদ্মা ও তিস্তার প্রায় ৯শ’ চরে ২০ লাখ গরীব মানুষের বসবাস। প্রচুর আবাদী জমি ও মাটির উর্বরা শক্তির কারণে এসব চরে উৎপাদিত হচ্ছে নানা ধরণের ফসল।

তবে মূল ভূমি থেকে বিচ্ছিন্নতার কারণে আধুনিক উৎপাদন পদ্ধতি ও পণ্য বাজারজাতকরণে বরাবরই সমস্যায় পড়েন চরের কৃষকরা। তবে পরিস্থিতি পাল্টাচ্ছে দিনকে দিন। বগুড়া জেলার সারিয়াকান্দির দুর্গম এই চরে এসে তারই প্রমাণ মিলেছে।

Banglabid

গরুর দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন চরে থাকা অসংখ্য মানুষ। প্রতিদিন বহুজাত মিল্ক ভিটা ও প্রাণ কোম্পানির কাছে লিটার প্রতি ত্রিশ টাকা বিক্রি করেন তারা। চরে থেকেই চড়ে বসেই তারা দুধ বাজারজাত করে থাকেন।

ভূট্টা, মরিচসহ চরের ছয়টি ফসলকে টার্গেট করে মার্কেট চ্যানেল গড়ে তোলা হচ্ছে। আর এতে লাভবান হচ্ছে সব পক্ষই। চরের কৃষকরা বলছে ভালো বীজ দিচ্ছে বলে ভালো উৎপাদন হচ্ছে।

প্রাণ কোম্পানির প্রতিনিধিরা বলছেন, এই কৃষকদের সঙ্গে প্রাণ প্রতিনিধিরা সরাসরি মাঠে গিয়ে মরিচের গুণগতমান নির্ধারণ করেন। এবং তাদের কাছ থেকে কিনে আনেন।

Reneta

আধুনিক উৎপাদন কৌশল ও বাজারজাতকরণে প্রতিনিয়ত মতের আদান প্রদান করছেন চরের কৃষক ও ছোট ব্যবসায়ীরা। ১৮জন কৃষক একসঙ্গে প্রতিমাসে বসে কৃষি বিষয়ক বিভিন্ন কাজের পরামর্শ করা হয়। শষ্যগুলো একজায়গা করে বাইরের কোম্পানির কাছে বিক্রি করা হয়।

কোন আর্থিক সহায়তা নয়, বরং উৎপাদন ও বাজারজাতকরণের একটি সহজ যোগসূত্র তৈরী করে দিচ্ছে এমফোরসি।

বগুড়া আরডিএ মহাপরিচালক প্রকৌশলী এম এ মতিন বলেন, সিএলপিতে আমরা যে কাজটা করার কারণে তারা এখন গরু লালন-পালন শিখেছে। গরু চিকিৎসা করা শিখেছে। তারা এখন আবাদ করা শিখছে। কিন্তু বাংলাদেশে যারা কৃষিপণ্য উৎপাদন করে তারাই কিন্তু সঠিক বাজার পায় না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চর অঞ্চল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যে ভোটের ফল আজ

পরবর্তী

প্রতি তিন সেকেন্ডে একজনের মৃত্যু ঘটাবে ‘সুপারবাগ’

পরবর্তী

প্রতি তিন সেকেন্ডে একজনের মৃত্যু ঘটাবে ‘সুপারবাগ’

৬৯ আরোহীসহ মিশরীয় বিমান নিখোঁজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT