চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মামলার রায়ে রবিউল করিমের পরিবারের সন্তোষ প্রকাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৯
- সেমি লিড, জনপদ, মানিকগঞ্জ
A A
নিহত রবিউল করিমের স্ত্রী উম্মে সালমা

নিহত রবিউল করিমের স্ত্রী উম্মে সালমা

মানিকগঞ্জ প্রতিনিধি: হলি আর্টিজানে জঙ্গি হামলার রায়ে সন্তোষ জানিয়েছেন নিহত সহকারী পুলিশ কমিশনার রবিউল করিম এর পরিবার।

বুধবার দুপুরে রায় ঘোষণার পর টিভিতে দেখে সন্তোষ জানিয়ে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দ্রুত এই রায় কার্যকর করার দাবিও জানান রবিউলের মা করিমননেসা ও স্ত্রী উম্মে সালমা সহ পরিবারের অন্যান্য সদস্যরা।

মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে নিহত সহকারী পুলিশ কমিশনার রবিউল করিমের মা করিমননেসা বলেন, আমার ছেলে কে তো আর কোনদিন ফিরে পাবনা। তবে এই মামলায় আদালত যে রায় দিয়েছে তাতে আমি সস্তুষ্টি প্রকাশ করছি। আমি চাইব যে এই রায় যেন দ্রুত কার্যকর হয়।

করিমননেসা আরও বলেন, এই সন্তান ছিল আমার একমাত্র মাথার ছায়া। এই ছেলে হারানোর পরে আমরা যে কত অসহায় হয়ে পড়ি। ওই সময় মন্ত্রী ও পুলিশ আমাদের পাশে দাঁড়িয়েছেন।

এসময় স্ত্রী উম্মে সালমা বলেন, এসি রবিউল জঙ্গিবাদ দমন করতে গিয়ে দেশের জন্য প্রাণ দিয়েছেন। তার মৃত্যুতে পুরো পরিবারের শোকের ছায়া নেমে আসলেও দেশের মানুষ যে শ্রদ্ধায় এখনও তাকে স্মরণ করছে তাতে তাদের পুরো পরিবার সন্তুষ্ট।

এসি রবিউলের রুহের আত্মার মাগফিরাত কামনা করে এসময় তার স্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Reneta

জানা যায়, রবিউলের স্ত্রী উম্মে সালমা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখায় প্রশাসনিক অফিসার হিসেবে কর্মরত আছেন।

উল্লেখ্য, নিহত রবিউলের গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি হামলাহলি আর্টিজান
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ সময়ে যে কারণে ‘মহানগর ২’ ছেড়েছিলেন ইমরান

জুন ৮, ২০২৬

পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার বেড়েছে: বাণিজ্যমন্ত্রী

জুন ৮, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক তাহমিনা আখতার

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ক্লিনিকে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

জুন ৮, ২০২৬

বক্স অফিসে ঝড় তুলেছে ‘পেড্ডি’, চার দিনে আয় কতো?

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT