চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি উদ্যোগে পেঁয়াজ আমদানি করলে এত দাম বাড়তো না: ক্যাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

ভারত রপ্তানি বন্ধ ঘোষণা করার পর অক্টোবর মাসে সরকার সরাসরি আমদানি করে বাজারে সরবরাহ করলে পেঁয়াজের দাম এতটা বাড়তো না বলে মন্তব্য করেছেন কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র সভাপতি গোলাম রহমান।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে ক্যাব কর্তৃক আয়োজিত ‘ভোক্তা স্বার্থরক্ষায় বাণিজ্য মন্ত্রণালয়ে পৃথক ডিভিশন অথবা স্বতন্ত্র মন্ত্রণালয় চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গোলান রহমান বলেন, বাজার ব্যবস্থা অকার্যকর হয়ে পড়লে ব্যবসায়ীদের উপর নির্ভরশীল না হয়ে সরকারের উচিত সরাসরি আমদানি করে সরবরাহ বাড়ানো।

বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হওয়ায় চালকল মালিকদের সাহসী করে তুলছে মন্তব্য করে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বেশকিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ঊর্ধ্বমুখী। সেপ্টেম্বর মাসে পেঁয়াজ দিয়ে সেটা শুরু হয়েছে। এখন পর্যন্ত পেঁয়াজের ঊর্ধ্বমুখী দামের বিষয়ে সরকারের নানা উদ্যোগ থাকলেও কোনভাবেই মূল্য নিয়ন্ত্রণে আসছে না। এর সাথে গত এক মাস ধরে বাড়ছে চালের দাম।

ক্যাব সভাপতি বলেন, সেপ্টেম্বর মাসে পেঁয়াজ দিয়ে শুরু হবার পর একে একে চাল, ডাল, ময়দা, আটা, সয়াবিন তেল, ডিমসহ নানা পণ্যের মূল্য বাড়ছে। শীতকালীন সবজির দাম এখনো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।

তিনি বলেন, কয়েকদিন আগে লবণের দাম হঠাৎ করে অস্বাভাবিকভাবে বাড়ে, তবে স্বস্তির কথা এখন তা অনেকটাই নিয়ন্ত্রিত। তবে এসব ক্ষেত্রে সরকারের আরও সচেতন ও উদ্যোগী হওয়া প্রয়োজন।

Reneta

ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাণিজ্য মন্ত্রণালয়ে আলাদা বিভাগ অথবা স্বতন্ত্র মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়ে ক্যাব সভাপতি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্যসহ সব মন্ত্রণালয় কাজ করছে। কিন্তু তাদের কাজে সমন্বয়ের অভাব আছে। সেজন্য আলাদা বিভাগ বা মন্ত্রণালয় দরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেঁয়াজ আমদানিসরকারি উদ্যোগ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT