চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন দুই নায়িকা নিয়ে শুরু রোশানের ‘ওস্তাদ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ন ২৭, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

ব্যস্ত সময় কাটাচ্ছেন চিত্রনায়ক রোশান। একের পর এক নতুন ছবির শুটিংয়ে অংশ নিতে দেখা যাচ্ছে তাকে। ঢাকাই ছবির এই নায়ক বুধবার (২৭ নভেম্বর) থেকে শুরু করলেন তার নতুন আরেক ছবি ‘ওস্তাদ’-এর শুটিং। যেখানে রোশানের বিপরীতে থাকছেন নতুন দুই নবাগত নায়িকা অনিন্দ্যিতা মিমি ও উষ্ণ হক।

ফিল্ম ওয়ার্ল্ড-এর প্রযোজনায় ‘ওস্তাদ’ নির্মাণ করছেন সাইফ চন্দন। তার পরিচালিত প্রথম ছবি ‘আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’। সর্বশেষ চিত্রনায়ক নিরবকে নিয়ে ‘আব্বাস’ নির্মাণ করে আলোচিত হয়েছেন চন্দন। নতুন ছবি ‘ওস্তাদ’ প্রসঙ্গে নির্মাতা চ্যানেল আই অনলাইনকে বলেন, পুরান ঢাকা (সূত্রাপুর)-এর গ্যাং এবং ওই এলাকার ওস্তাদি নিয়ে ছবির গল্প। এরমধ্যে থাকবে সেখানকার লোকাল অনেক বিষয়।

তিনি বলেন, ২৩ নভেম্বর রোশানকে চুক্তিবদ্ধ করেছি। তার সঙ্গে নতুন দুই নায়িকা থাকছে। তাদের চরিত্রও গুরুত্বপূর্ণ। ছবির অন্যতম আকর্ষণ হিসেবে আছেন তাসকিন রহমান। বুধবার (২৭ নভেম্বর) থেকে ‘ওস্তাদ’-এর শুটিং শুরু করেছি। চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয় লট থেকে তাসকিন শুটিংয়ে যোগ দেবেন। জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই শুটিং শেষ করতে চাই।

নতুন দুই নায়িকা প্রসঙ্গে সাইফ চন্দন বলেন, আমি সবসময় নতুন বা উঠতিদের নিয়েই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সম্প্রতি নামী এক নায়িকা আমার সাথে কাজ করতে রাজি হয়নি। তাই নতুনই আমার জন্যে সেরা মনে হয়েছে। তাছাড়া অ্যাকশন  ঘরানার ‘ওস্তাদ’ গল্পে আমার কাছে গল্প এবং প্রেজেন্টেশনটাই প্রধান, সুপারস্টার নায়ক বা নায়িকা না!

দীপঙ্কর দীপনের ‘অপারেশন সুন্দর’ সিনেমা করতে যাচ্ছেন রোশান। তার আগে শেষ করেছেন অনন্য মামুনের সিনেমা ‘মেকাপ’। কদিন আগে শুরু করেছেন অপূর্ব রানার ‘উন্মাদ’। নতুন ছবি ‘ওস্তাদ’ প্রসঙ্গে রোশান বলেন, চন্দন ভাইয়ের ‘আব্বাস’ সিনেমা আমি দেখেছি। তার মেকিং-এ অন্যরকম একটা ব্যাপার আছে। বেশি বাজেট পেলে তিনি অনেক ভালো করে দেখিয়ে দেয়ার ক্ষমতা রাখেন। তিনি বলেন, পুরান ঢাকার প্রেক্ষাপটে আমি প্রথম কাজ করছি। চেষ্টা থাকবে নিজের সেরাটা দেয়ার।

‘ওস্তাদ’-এর গল্প জসিম উদ্দিনের, সংলাপ করেছেন ফেরারি ফরহাদ এবং চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা সাইফ চন্দন নিজেই। ওস্তাদ মুক্তি দেয়া হবে পহেলা বৈশাখে (এপ্রিলে), এমনটাই জানান সাইফ চন্দন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্বাসওস্তাদনায়িকানিরবরোশানলিড বিনোদনসাইফ চন্দন
শেয়ারTweetPin

সর্বশেষ

বুন্দেসলিগা শিরোপা জিতে জার্মান আধিপত্য ধরে রাখল বায়ার্ন

এপ্রিল ২০, ২০২৬

হরমুজ প্রণালি পুনরায় বন্ধের খবরে বেড়েছে তেলের দাম

এপ্রিল ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি

ডেনমার্কে বর্ণিল বৈশাখী উৎসব উদযাপিত

এপ্রিল ২০, ২০২৬

এসএসসি পরীক্ষা শুরু কাল, বোর্ডের ১৪ নির্দেশনা

এপ্রিল ২০, ২০২৬

আজ থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT