চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাতাল অবস্থায়ও অনুশীলনে এসেছেন নেইমার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ণ ২২, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

সপ্তাহ দুয়েক আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে পিএসজি। দুদিন আগে লিগ টেবিলে ১১ নম্বরে থাকা মোনাকোর বিপক্ষেও হেরেছে প্যারিস জায়ান্টরা। টানা বিপর্যয়ে সমালোচনার ঝড় উঠেছে, বাড়তি ঝড় ক্লাবটির ব্রাজিলিয়ান তারকা নেইমারকে নিয়ে।

সেই ঝড়ের তোপ বহুগুণ বাড়িয়ে দিলেন ড্যানিয়েল রিওলো। ফ্রান্সের এ সাংবাদিকের ভাষ্যে, দলের নিয়মিত অনুশীলনকে গুরুত্ব দেন না নেইমার, এমনকি মাতাল অবস্থায় অনুশীলনে আসেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

মঙ্গলবার আরএমসি স্পোর্টকে এসব জানিয়েছেন রিওলো, ‘বেশিরভাগ সময় নেইমার প্রশিক্ষণে আসেন না। যখন আসেন তখন তাকে দেখতে বিধ্বস্ত লাগে, মাতাল মনে হয়। নেইমার পিএসজির উপর প্রতিশোধ নিচ্ছেন।’

Banglabid

‘পিএসজি সমর্থকরা নেইমারের ভাঁড়ামি বা তার নেটফ্লিক্স ডকুমেন্টারির ব্যাপারে একদমই আগ্রহী নয়। আমাদের উচিত তার সাথে চুক্তি শেষ করে তাকে ছেড়ে দেয়া। সে আমাদের ক্লাবের ক্ষতি করছে। তাকে ছেড়ে দেয়া জরুরি।’

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর পিএসজির উদাসীন মানসিকতার সমালোচনা করেছেন ফ্রেঞ্চ সাংবাদিক। বলেছেন, ‘পিএসজি এখন কোনো ক্লাবই না। এখানে কোনো একতা নেই। কোনো ভালো কোচ নেই। প্রেসিডেন্টও এসব ব্যাপারে নিশ্চুপ। এরকম একটা বিপর্যয়ের পর সবার নড়েচড়ে বসা উচিত ছিল। কিন্তু সেরকম কোনোকিছুই দেখছি না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাভানি-নেইমারচ্যাম্পিয়ন্স লিগপিএসজিরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুবিধাবঞ্চিতদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতের ঘোষণা

পরবর্তী

নেপালের বিপক্ষে পূর্ণ পয়েন্টে চোখ বাংলাদেশের

পরবর্তী

নেপালের বিপক্ষে পূর্ণ পয়েন্টে চোখ বাংলাদেশের

লাহোরে দ্বিতীয় দিন পাকিস্তানের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬

আরব আমিরাতে বৃত্তির সুযোগ, অগ্রাধিকার পাচ্ছে ৮ দেশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT