চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুবিধাবঞ্চিতদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতের ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ২২, মার্চ ২০২২
পরিবেশ
A A
BRAC and PEPSICO logos displayed together on a white background. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব পানি দিবস ২০২২ উপলক্ষ্যে পেপসিকো’র জনসেবামূলক সংস্থা পেপসিকো ফাউন্ডেশন এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক যৌথভাবে দেশের সুবিধাবঞ্চিতদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার প্রকল্প ঘোষণা করেছে।

এই প্রকল্পের অংশ হিসেবে, কক্সবাজারের বিভিন্ন দুর্যোগপ্রবণ এলাকাবাসীদের নিকট সাশ্রয়ী মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য বিভিন্ন দেশিয় পানি সরবরাহকারী উদ্যোক্তারা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করেছে। ইতোমধ্যেই এই প্রকল্পটি সফলতার সাথে সমাজের প্রায় ১৩,০০০-এর অধিক মানুষ এবং ১,২০০ এর বেশি সুবিধাবঞ্চিত পরিবারে সাশ্রয়ী মূল্যে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে।

এই প্রকল্পটি বাংলাদেশের মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায় পরিচালিত হয়েছিল যেখানে অধিকাংশ পানির উৎসে আর্সেনিক ও আয়রনের উপস্থিতি পাওয়া যায়। ফলে, উক্ত এলাকার মানুষজন পানির জন্য অগভীর কূয়া ও পুকুরের উপর নির্ভরশীল ছিল, যা নিরাপদ পানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতে যথেষ্ঠ ছিল না। এসব এলাকায় নারীদের পানি সংগ্রহ করতে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হত, যার জন্য তাদের অর্থনৈতিক উৎপাদনশীলতা কমে যায় এবং অনেকেই স্কুল থেকে ঝরে পড়ে। এই প্রকল্পের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে সুবিধাবঞ্চিত মানুষদের দোরগোড়ায় নিরাপদ এবং বিশুদ্ধ পানি পৌঁছে দেয়া হচ্ছে। পেপসিকো ফাউন্ডেশন এবং ব্র্যাকের সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন স্থানীয় জনগোষ্ঠীর নিকট কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপটে নিরাপদ পানি ও হাত ধোঁয়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।

Banglabid

বাংলাদেশ ব্র্যাক-এর কমিউনিকেবল ডিজিজ, হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রোগ্রাম ও ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এর সিনিয়র ডিরেক্টর মো. আকরামুল ইসলাম বলেন, “স্বাস্থ্য ও সুরক্ষার জন্য বিশুদ্ধ পানি অত্যাবশ্যক। পেপসিকো ফাউন্ডেশনের সাথে সমন্বিত প্রচেষ্টায়, কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার অসহায় মানুষদের কাছে নিরাপদ খাবার পানি সরবরাহ করতে পেরে আমরা উচ্ছসিত। সেইসাথে ব্র্যাকের পানি উদ্যোক্তাদেরও আমরা ধন্যবাদ জানাতে চাই।”

পেপসিকো বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার দেবাশীষ দেব বলেন, “পেপসিকো তার ফাউন্ডেশনের মাধ্যমে সারা বিশ্বের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জন্য পরিষ্কার ও নিরাপদ পানির নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে টেকসই এবং ব্যবহার উপযোগী সমাধান নিয়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রদায়গুলোকে পানির সংরক্ষণ, ব্যবস্থাপনা এবং বিতরণে সফলভাবে সহায়তা করাই এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল। এটি নিঃসন্দেহে আমাদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।”

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ৯০’র গণঅভ্যুত্থানের সাবেক নেতাদের উদ্বেগ

পরবর্তী

মাতাল অবস্থায়ও অনুশীলনে এসেছেন নেইমার!

পরবর্তী
নেইমার মাতাল অবস্থায় অনুশীলনে আসছেন, ফুটবল প্রশিক্ষণে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

মাতাল অবস্থায়ও অনুশীলনে এসেছেন নেইমার!

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়ের ছবি, জার্সিতে নম্বর ২৬. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের বিপক্ষে পূর্ণ পয়েন্টে চোখ বাংলাদেশের

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

সরকারি মনিটরিংয়ে আসছে কিন্ডারগার্টেন-ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয়

আগস্ট ১৯, ২০২৬

ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক ‘আলেকজান্দ্রার ক্যাসেল’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT