চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলে হেলিকপ্টার পাঠাবে নাসা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ১২, মে ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
মঙ্গলগ্রহ-মার্স হেলিকপ্টার

২০২০ সালে মঙ্গলগ্রহে অবতরণযোগ্য নতুন প্রজন্মের প্রযুক্তির একটি স্পেস রোভার পাঠাতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আর এই রোভারটি হবে ছোট একটি হেলিকপ্টার।

মহাবিশ্বে কোনো গ্রহে হেলিকপ্টার জাতীয় যান পাঠানোর পরিকল্পনা এটাই প্রথম।

‘মার্স হেলিকপ্টার’ নামের এই যানটি রিমোট-কন্ট্রোলড প্রযুক্তিতে চলবে। অর্থাৎ দূর থেকে একে নিয়ন্ত্রণ করা হবে।

নাসা জানিয়েছে, এই হেলিকপ্টারে থাকবে পরস্পর বিপরীত দিকে ঘূর্ণায়মান দু’টো ব্লেড বা পাখা। এর ফিউজলাজ বা মূল কাঠামোটার আকার হবে একটি সফটবলের মতো।

রোভারটি এমনভাবে তৈরি করা হচ্ছে যেন তা মঙ্গলগ্রহের পাতলা বায়ুমণ্ডলে যখন তখন উড়তে পারে। এর ব্লেডগুলো প্রতি মিনিটে প্রায় তিন হাজারবার ঘুরতে পারবে, যা পৃথিবীতে ব্যবহৃত হেলিকপ্টারগুলোর তুলনায় প্রায় ১০ গুণ।

নাসার জেট প্রোপালশান ল্যাবরেটরি’র অধীনে মার্স হেলিকপ্টার প্রকল্পের ব্যবস্থাপক মিমি অং এক বিবৃতিতে জানান, পৃথিবীর হেলিকপ্টারগুলো সর্বোচ্চ ৪০ হাজার ফুট উচ্চতা পর্যন্ত ওঠে। মঙ্গলের বায়ুমণ্ডল পৃথিবীর বায়ুমণ্ডলের মাত্র এক শতাংশ।মঙ্গলগ্রহ-মার্স হেলিকপ্টার

‘সুতরাং আমাদের হেলিকপ্টার যখন মঙ্গলের পৃষ্ঠে থাকবে, তখন পৃথিবীর হিসেবে সে এক লাখ ফুট পর্যন্ত ওপরে উঠে যেতে পারবে,’ বলেন মিমি।

নাসার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রোটরক্রাফটটি একটি গাড়ির সমান বড় রোভারে সংযুক্ত অবস্থায় লাল গ্রহের পিঠে নামবে। মার্স হেলিকপ্টারকে মাটিতে নামিয়ে রেখে ওই রোভার নিরাপদ দূরত্বে চলে যাবে। সেখান থেকে এটি পৃথিবী থেকে পাঠানো নির্দেশ রিলে করবে হেলিকপ্টারের দিকে।

অবতরণের পর ব্যাটারিগুলো পুরোপুরি চার্জ হওয়ার পর হেলিকপ্টারটির টুকটাক ফাংশনের পরীক্ষা নেয়া হবে। এরপর পৃথিবী থেকে নিয়ন্ত্রণকারীরা একে নির্দেশ দেবেন প্রথম স্বতন্ত্র ফ্লাইটের জন্য।

নাসা প্রকাশিত ছোট একটি ভিডিওতে দেখুন, কেমন হতে যাচ্ছে মার্স হেলিকপ্টার:

ট্যাগ: নাসামঙ্গলগ্রহ
শেয়ারTweetPin3
পূর্ববর্তী

নতুন কমিটি ছাড়াই ছাত্রলীগের কাউন্সিল শেষ

পরবর্তী

বলিউডে বিয়ের ধুম, দ্বিতীয় বিয়ে করলেন হিমেশ

পরবর্তী

বলিউডে বিয়ের ধুম, দ্বিতীয় বিয়ে করলেন হিমেশ

লোকশিল্পের শেকড়ে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্যাকো নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা এক সদস্যের

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

আগস্ট ৩০, ২০২৬

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

আগস্ট ৩০, ২০২৬

জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে আমিরুল ইসলাম

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মুসলিম দেশগুলোকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির নতুন আহ্বান

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT