মাল্টিমিডিয়া

লোকশিল্পের শেকড়ে

বাংলাদেশের লোকজ ইতিহাসের সাক্ষী এই বিশেষায়িত জাদুঘর

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

ঢাকার অদূরে সোনারগাঁওতে লোকশিল্প জাদুঘর অবস্থিত। বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য রক্ষার্থে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত এই জাদুঘর। আবহমান গ্রাম বাংলার লোক সাংস্কৃতিক ধারাকে বিকশিত করার উদ্যোগে ১৯৭৫ সালের ১২ মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন একটি পুরনো বাড়িতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। মোট ১০টি গ্যালারি রয়েছে।  কাঠ খোদাই, কারুশিল্প, পটচিত্র ও মুখোশ, আদিবাসী জীবনভিত্তিক নিদর্শন, গ্রামীণ লোকজীবনের পরিবেশ, লোকজ বাদ্যযন্ত্র ও পোড়ামাটির নিদর্শন, তামা-কাসা-পিতলের নিদর্শন, লোহার তৈরি নিদর্শন, লোকজ অলংকারসহ রয়েছে বহু কিছু। পাশেই দুাইটি গ্যালারি নিয়ে আধুনিক এক ইমারতে প্রতিষ্ঠিত জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘর।

বিষয়:চ্যানেল আই চ্যানেল আই অনলাইন জয়নুল আবেদীন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…